শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

বিলুপ্ত হতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘পরিসংখ্যান বাংলাদেশ’ নামে হতে পারে নতুন সংস্থা বদলাতে পারে প্রতিষ্ঠান প্রধানের পদবি আর সংখ্যা। আর মন্ত্রণালয়ের পরিবর্তে দায়বদ্ধ থাকবে আলাদা কাউন্সিলের কাছে।

এমন নানা সুপারিশ রেখে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স কমিটি।

মূলত, বিবিএসের পরিসংখ্যান মানেই বিতর্ক। লোকে বলে, সংস্থাটির তথ্যের সাথে নাকি বাস্তবতার মিল নেই। মূল্যস্ফীতি আর জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি। অনেক পরিসংখ্যান মিলে না অন্যান্য দফতরের সাথেও।

তারপরও জনসংখ্যা, কৃষি, শ্রমবাজার, দারিদ্র্য, মাথাপিছু আয়সহ নানা উপাত্ত সংগ্রহে গবেষণা আর জরিপ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তথ্য বা উপাত্তের জন্য সরকারের অফিসিয়াল সোর্সও এই বিবিএস, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন।

এসব জটিলতা সমাধানে ও পরিসংখ্যান ব্যবস্থা সংস্কারে গত এপ্রিলে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানকে প্রধান করে নতুন টাস্কফোর্স গঠন করে সরকার।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এই টাস্কফোর্স কমিটি তাদের খসড়া প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান ড. হোসেন জিল্লুর রহমান জানান, বিবিএসের নতুন নাম হতে পারে ‘স্ট্যাটিসটিক্স বাংলাদেশ’। তবে এটি স্বাধীন কমিশন হবে কি না সে সিদ্ধান্ত সরকারের।

এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন মূল বিষয় নয়, বরং বিবিএসের সব তথ্য-উপাত্ত স্বাধীন ও যথার্থভাবে দিতে পারছে কি না সেটাই মুখ্য। কাগজে-কলমে স্বাধীন হলেও অনেক প্রতিষ্ঠান সরকারের তাবেদারি ছাড়তে পারে না; বিবিএস যেন তেমন কিছু না হয় সে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়