শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন। এছাড়াও সাইপ্রাস এই পদের জন্য প্রার্থী হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনের সময় বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এই প্রচারে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেবেন। ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশের ভেতরে ও বাইরে এই প্রচার কার্যক্রম চলবে। এই পদের জন্য বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কূটনৈতিকরা মনে করছেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক এই নির্বাচনে অদ্ভুত এক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জন্মলগ্ন থেকে বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন করে আসছে এবং জাতিসংঘে বিভিন্ন ভোটে এ দেশে ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে।

অন্যদিকে, সরকারের একনিষ্ঠ সমর্থন ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় জয় সহজ হবে না। বিশেষ করে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকারের গঠন পরে এই প্রার্থিতার প্রভাব কী হবে, তা এখনও অনিশ্চিত।

জানা যায়, জাতিসংঘে সাধারণত পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা। এই অঞ্চলের তিন দেশ প্রার্থী হিসেবে লড়ছে। এরা হলো বাংলাদেশ, ফিলিস্তিন এবং সাইপ্রাস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশের শান্তিরক্ষা মিশন, আন্তর্জাতিক উপস্থিতি এবং প্রার্থীর গ্রহণযোগ্যতা বড় ভূমিকা রাখবে।'

তিনি আরও বলেন, ফিলিস্তিন পরে প্রার্থিতা ঘোষণা করেছে। বাংলাদেশ পাঁচ বছর আগে প্রার্থিতা ঘোষণা করেছে। তাই পদপ্রার্থিতা ন্যায্য।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদে বাংলাদেশ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ঠিক ৪০ বছর পর এবার আবারও বাংলাদেশ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়