শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি নামজারিতে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম চালু, জানুন নতুন নিয়ম

বাংলাদেশে দীর্ঘদিনের সমস্যার অন্যতম একটি হলো ভূমি নামজারি। তবে ভূমি মন্ত্রণালয় এবার এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ‘স্মার্ট মিউটেশন’ বা দ্বিতীয় প্রজন্মের নামজারি ব্যবস্থাপনা চালু করেছে।

নতুন এই ব্যবস্থায় তিন ধরনের দলিলধারী ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে তাদের জমি নামজারি করতে সক্ষম হবেন। সাবকলা (বিক্রয় কবলা), হেবা দলিল এবং বন্টননামা (বাটোয়ারা) দলিলের মালিকরা এখন থেকে এই স্মার্ট মিউটেশন সিস্টেমের মাধ্যমে জমি নামজারি করতে পারবেন।

স্মার্ট মিউটেশনের মূল সুবিধা হলো দলিল এবং নামজারি একসাথে সম্পন্ন হওয়া। জমি ক্রয় করার সময় ক্রেতা উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে আবেদন করলে একই সময়ে দলিল তৈরি ও নামজারি কার্যক্রম সম্পন্ন হবে। এতে দুষ্কৃতিকারী বা প্রতারণাকারীরা ভুয়া মালিক সেজে জমি বিক্রয় করার সুযোগ পাবেন না।

নতুন ব্যবস্থায় আবেদনকারীকে অবশ্যই প্রয়োজনীয় দলিল, যেমন ক্রয়-বিক্রয় দলিলের কপি, সর্বশেষ খতিয়ান, খাজনা প্রদান সংক্রান্ত দলিল, ভোটার আইডি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে নামজারি আবেদন বাতিল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।

বর্তমানে স্মার্ট মিউটেশন ব্যবস্থা দেশের ২১টি সাব-রেজিস্টার কার্যালয়ে চালু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য উপজেলাগুলোতেও এটি সম্প্রসারিত হবে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আবেদনকারী সব নথিপত্র ঠিক থাকলে ২৮ কার্যদিবসের মধ্যে নামজারি প্রদান করা হবে।

স্মার্ট মিউটেশন সিস্টেম কার্যকর হওয়ায় বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে এবং ভূমি মালিকদের জন্য নামজারি প্রক্রিয়ার ঝামেলা কমবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়