শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে আসছে ১৮ দফা নির্দেশনা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিশেষ সভা ডেকেছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে (জুমে) শুরু হওয়া এ সভায় পূজাকে শান্তিপূর্ণ রাখতে ১৮ দফা নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।

সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি বার্তা দেবেন বলে জানা গেছে। 

তারা সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান জানানোর প্রস্তুতি নিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পূজামণ্ডপে পুলিশ–র‍্যাব–আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া ও ইভটিজিং প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে।

এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রতিমা বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামত করার নির্দেশনাও থাকবে।

শুধু দুর্গাপূজাই নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে সভায়। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকতে বলা হবে। 

একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেবেন উপদেষ্টা ও সচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়