শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গুজবে কান না দিয়ে সরকারের সঙ্গে থাকুন: সেনাপ্রধানের আশ্বাস

মনিরুল ইসলাম: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে এবং সরকার পরিচালনায় আস্থা রাখতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর অবদান নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা জরুরি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি— এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা হবে ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা, আন্তর্জাতিক আস্থার প্রতিফলন এবং গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসবমুখর পরিবেশের দৃষ্টান্ত।”

বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি গুজবের প্রতি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়