শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতুলের সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে

প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দুদক সূত্র এ তথ্য জানিয়েছে। 

চলতি বছরের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটিসহ সূচনা ফাউন্ডেশনের বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনটিতে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও ৭ মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকিসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।

এছাড়া অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী-এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ীসহ অন্তত ৩৫ জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়