শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থা বদলে দিচ্ছে নিউজিল্যান্ডের নতুন প্রযুক্তি

বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও স্মার্ট করার লক্ষ্যে নিউজিল্যান্ডে যাত্রা শুরু করেছে ডিপ-টেক স্টার্টআপ Resolinc। প্রতিষ্ঠানটির লক্ষ্য সম্পূর্ণ তারবিহীন শক্তি সরবরাহ প্রযুক্তি উন্নয়ন করে ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা সাইদুল চৌধুরী এবং সহ-প্রতিষ্ঠাতা ইউশা আরাফ প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে এমন একটি ভবিষ্যৎ গড়তে কাজ করছেন, যেখানে বিদ্যুৎ ব্যবহারে তারের প্রয়োজন থাকবে না।

সাইদুল চৌধুরী বর্তমানে University of Auckland-এ রিসার্চ ফেলো হিসেবে কর্মরত। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন এবং ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেন। তার গবেষণার মূল ক্ষেত্র পাওয়ার ইলেকট্রনিক্স ও ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। এ ক্ষেত্রে অবদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রের দুটি পেটেন্টে অন্তর্ভুক্ত হয়েছেন।

সহ-প্রতিষ্ঠাতা ইউশা আরাফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে জেনেটিক্সে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি University of Auckland-এ পিএইচডি গবেষণায় নিয়োজিত।

বিশ্বজুড়ে স্মার্টফোন, ইলেকট্রিক ভেহিকল ও মেডিকেল ডিভাইসে ওয়্যারলেস পাওয়ার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই প্রেক্ষাপটে Resolinc-এর উদ্যোগ ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠাতারা জানান, তাদের লক্ষ্য শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন নয়, বরং পরিবেশবান্ধব ও বাস্তবসম্মত শক্তি সমাধান তৈরি করা। তারা আরও জানান, নির্দিষ্ট এলাকায় একই সঙ্গে একাধিক ডিভাইসে শক্তি সরবরাহের প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে, যা অনেকটা ওয়াই-ফাইয়ের মতো কাজ করবে। যদিও প্রতিষ্ঠানটি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে বৈশ্বিক বাজারে কার্যকর প্রযুক্তি সমাধান দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে Resolinc।

  • সর্বশেষ
  • জনপ্রিয়