শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় সড়ক দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

আজিজুল ইসলামঃ ভারতের কলকাতা শহরে সড়ক দুর্ঘটনায় যশোরের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত অমিত বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের খানপুর বাজারের ব্যবসায়ী অশোক বিশ্বাসের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন অমিত। পথে একটি মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এরপর গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অমিতের মৃত্যুর খবর মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত বাংলাদেশে তার পরিবারের কাছে পৌঁছায়। খবর পেয়ে শোকাহত বাবা অশোক বিশ্বাস, মা এবং ছোট ভাই অনুপম বিশ্বাস তাৎক্ষণিকভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বর্তমানে অমিত বিশ্বাসের মরদেহ কলকাতার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে অমিতের মৃত্যুর খবরে তার নিজ গ্রাম খানপুরে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এ ঘটনাকে মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়