শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিআরবে আততায়ীদের ছুরিকাঘাতে পাকুন্দিয়ার যুবক নিহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : সৌদিআরবে মিশরীয় আততায়ীদের ছুরিকাঘাতে মো. মনির হোসেন (৩৮) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সৌদিআরবের রিয়াদের কর্মস্থলে তিনি আততায়ী হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. মনির হোসেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীরামদী এলাকার রমজান আলীর ছেলে। তিনি পাকুন্দিয়া মাস্টারকলোনী রোডে মুদি দোকান ব্যবসায়ী ছিলেন। ৭/৮ মাস আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে তিনি সৌদিআরবে যান।

সৌদিআরবে মনির হোসেনের নিহত হওয়ার খবরটি বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তার পরিবারের কাছে পৌঁছুলে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়