শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈধ ভিসার ফাঁদে ফেঁসে গ্রিসে বাংলাদেশিরা অবৈধ হওয়ার পথে

বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে গিয়েও নির্ধারিত কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক বাংলাদেশি। প্রতিশ্রুত নিয়োগকর্তা না থাকায় এবং ভিসার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় অনেকেই ইতোমধ্যে অবৈধ হয়ে পড়ছেন। অসাধু মালিক ও দালালদের প্রতারণায় বিপাকে পড়ে দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এসব বাংলাদেশি।

ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশের দালালরা গ্রিসে নির্দিষ্ট কোম্পানিতে ভালো বেতনে কাজের প্রলোভন দেখিয়ে ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু গ্রিসে পৌঁছানোর পর দেখা যায়, প্রতিশ্রুত নিয়োগকর্তার কোনো অস্তিত্ব নেই। জানা গেছে, দালালরা গ্রিসের বিভিন্ন গ্রামের কৃষিজমির মালিকদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ ইউরোর বিনিময়ে শুধু কাগুজে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন। পরে ওই পারমিট ব্যবহার করে দিল্লি গ্রিসের দূতাবাসে ভিসার জন্য আবেদন করা হয়। কিন্তু ভিসা অনুমোদনের পর গ্রিসে পৌঁছালে চাকরির কোনো অস্তিত্ব খুঁজে পান না প্রবাসীরা। ফলে নির্ধারিত সময়ের পর অনেকেই হয়ে যান অবৈধ। চুক্তিভিত্তিক এই ভিসায় এক বছর পরপর নবায়ন করে পাঁচ বছর পর্যন্ত থাকা যায়, যদি একই নিয়োগকর্তা থাকে। অন্যদিকে দিল্লিতেও রয়েছে সক্রিয় দালাল সিন্ডিকেট, তাদের সঙ্গে ঠিকমতো চুক্তি না করলে ভিসা হয় না বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের একজন নারায়ণগঞ্জের আসিফ মিয়া বলেন, দালালের মাধ্যমে প্রায় ১৩ লাখ টাকা দিয়ে গ্রিসে আসি। বলা হয়েছিল একটি কৃষি খামারে কাজ পাব। কিন্তু এখানে এসে দেখি ওই মালিকের কোনো খোঁজই নেই। এখন কাজও নেই, কাগজও নেই।

প্রতারণার শিকার ইব্রাহিম হোসেন জানান, বাংলাদেশে থাকা অবস্থায় বলা হয়েছিল মাসে অন্তত ১২০০ ইউরো বেতন পাব। কিন্তু এখানে এসে দেখি যে কোম্পানির নামে ভিসা হয়েছে, সেই কোম্পানির কোনো অফিসই নেই।

নাসিম হোসেন বলেন, গ্রিসে এসেছি ১১ মাস হয়ে গেছে, দালালদের সঙ্গে যোগাযোগ করলে তারা ফোন ধরছে না। যে মালিকের ভিসায় এসেছি ওই মালিক আমাদের পারমিট নবায়ন না করলে ভিসা বাতিল, এক মাস পর অবৈধ হয়ে যাব। এখন কী করব বুঝতে পারছি না।

এ বিষয়ে এথেন্সে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে এসে যারা প্রতিশ্রুত নিয়োগকর্তাকে পাচ্ছেন না, ইতোমধ্যে তারা কয়েকজন দূতাবাসে যোগাযোগ করেছেন। বিষয়টি আমলে নিয়ে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়