শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মনিরুল ইসলাম : বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ও গৌরবময় দিন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৯ নভেম্বর  রোববার, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের Ria Auditorium-এ এ সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি  বদরুল আলম চৌধুরী (শিপলু), এবং সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক  এম. ওয়াহিদ রহমান।

আলোচনা সভায় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি  বদরুল আলম চৌধুরী (শিপলু) বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের দিন, যেদিন সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে বিপ্লবে অংশ নেয়। শহীদ জিয়া জাতিকে রাজনৈতিক শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের যে দিকনির্দেশনা দিয়েছিলেন, তা আজও প্রেরণার উৎস হয়ে আছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে প্রবাস বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রবাস বিএনপির সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, ড. জয়নাল আবেদীন,আবদুল হান্নান, ডব্লিউ আমিন, মাহাবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল শিকদার, শওকত হোসেন আঞ্জিন, খন্দকার হাসনাত, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, , বদরুল আলম মাসুদ, লোকমান হোসেন, কামাল হোসেন তরুণ, আলমগীর হোসেন, বাবর মহিউদ্দিন, জন মোহন, ওমর ফারুক টিটু, সারজিল বিন ইউসুফ .আব্দুর হাকিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়