শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার

ওমানে কর্মরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। রেসিডেন্ট কার্ড বা ‘আকামা’-র মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওমানি সংবাদপত্র আথির–এর বরাতে প্রতিবেদনে বলা হয়, ওমান রয়্যাল পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি দেশটির সিভিল স্ট্যাটাস আইন-এর নির্বাহী প্রবিধানের কয়েকটি ধারা সংশোধন করে নতুন নির্দেশনা (নম্বর ১৫৭/২০২৫) জারি করেছেন।

নতুন বিধিমালা অনুযায়ী—

প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারবে।

প্রতি বছর নির্ধারিত ফি দিয়ে মেয়াদ শেষের ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে।

নবায়ন ফি বছরে ৫ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।

কার্ড হারানো বা নষ্ট হলে ২০ রিয়াল ফি দিয়ে নতুন কার্ড ইস্যু করা যাবে।

এর আগে চলতি বছরের আগস্টে ওমান সরকার প্রবাসীদের আকামার মেয়াদ দুই বছর থেকে তিন বছর করার ঘোষণা দিয়েছিল। নতুন সিদ্ধান্তে এখন মেয়াদ আরও সাত বছর বাড়ানো হলো, যা প্রবাসীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের হিসেব অনুযায়ী বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়