শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ওমানে বাঁশখালীর যুবক সাইফু‌লের মৃত্যু

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সুদুর প্রবাস ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার বাহারছড়া ইউ‌নিয়‌নের পশ্চিম ইলশা গ্রা‌মের মোঃ সাইফুল ইসলাম (২৫) নামে এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে ।

ওমান আল কামেলের পাশে সুর রোড়ে নিজের গাড়ি করে বন্ধুর বাসায় যাওয়ার প‌থে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা গ্রপ‌মের মো. ছিদ্দিক আহমদের ছেলে।

স্থানীয় প্রবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ওমানের সুর সড়ক এলাকায় পৌঁছালে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িই দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনছুর, যিনি বর্তমানে দেশে ছুটিতে আছেন, তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়,প‌রিবা‌রে  তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিল সাইফুল । বিগত আড়াই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে ওমানে যান সাইফুল ইসলাম। সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে তিন মাস আগে নিজের নামে একটি প্রাইভেট কার কিনে সে। সেই গাড়িই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। তার দে‌শে আনার প্রক্রিয়া চল‌ছে ব‌লে সু‌ত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়