শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে পারিবারিক আদালতের প্রথম মুসলিম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ম্যাকলিওড। তিনি রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের প্রথম মুসলিম বিচারক।

বাংলাদেশের ঢাকা জেলার দোহারের চৌধুরী বাড়ির মেয়ে নাবিলা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রসুল আশরাফ এবং নাবিলার চাচা বাংলাদেশের প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

১৯৭৯ সালে নাবিলার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। দেশটির ইলিনয়ে নাবিলা জন্মগ্রহণ করেন তিনি। এরপর বাংলাদেশি হাই স্কুলে পড়াশুনা শেষ করেন নাবিলা। তবে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে আবারও ফিরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একজন নির্বাহী সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করেন নাবিলা। 

তার ১৮ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় অভিজ্ঞতা রয়েছে। নাবিলা একজন ন্যায্য ও নিরপেক্ষ বিচারক হিসেবে নিবেদিতপ্রাণ, সহানুভূতি, বোধগম্যতা এবং রকল্যান্ড কাউন্টির পরিবার ও শিশুদের জন্য সবচেয়ে ভালো কী তার উপর মনোযোগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়