শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে প্রথম চেষ্টাতেই অর্ধকোটি টাকার স্বর্ণ জিতেছেন বাংলাদেশি মনসুর

সংযুক্ত আরব আমিরাতে অর্ধকোটি টাকার স্বর্ণ জিতেছেন এক বাংলাদেশি। প্রথম চেষ্টাতেই ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণের লটারি জিতেছেন তিনি। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথমবারের মতো বিগ টিকিটের ই-ড্র-এ অংশ নিয়ে ২৫০ গ্রাম স্বর্ণ জিতেছেন মনসুর আহমদ নামের এক বাংলাদেশি। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান। প্রথম চেষ্টাতেই তিনি সফল হন। তার টিকিট নম্বর ০৫৪৪১১।

লাইভ ড্র চলাকালীন ঘোষণার পর তিনি হতবাক হয়ে যান। বলেন, সত্যি? ধন্যবাদ স্যার!

গালফ নিউজ জানিয়েছে, তিনি বর্তমানে দুবাইয়ে চার বছর ধরে কর্মরত রয়েছেন। তার পরিবার বাংলাদেশে রয়েছে। বিজয়ের খবর পেয়ে বন্ধুদের সঙ্গে উদযাপনে মেতে উঠেছেন এই তরুণ প্রবাসী।

মনসুর জানান, আমি এখানে চার বছর ধরে আছি। আজ সত্যিই খুব খুশি। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে শুনে ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি। প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, আর আমরা জিতে গেলাম! সত্যিই অবিশ্বাস্য ভাগ্য।

তিনি বলেন, পুরস্কারের স্বর্ণ গ্রুপের ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেব। আমরা একসঙ্গে কেনা চালিয়ে যাব এবং বিগ টিকিটে আবারও চেষ্টা করব। এটি এমন একটি অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়