শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের অপেক্ষার পর প্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলল, জিতলেন ৫০,০০০ দিরহাম

সংযুক্ত আরব আমিরাতে দুই দশক ধরে কাজ করা এক বাংলাদেশি প্রবাসীর জীবনে এসেছে আনন্দের মুহূর্ত। তিনি বিগ টিকিটের সিরিজ ২৭৯-এর সাপ্তাহিক ড্রতে জিতে নিয়েছেন ৫০,০০০ দিরহাম। তিনি হলেন ৩৫ বছর বয়সী আলী হুসাইন মোসন আলী। আবুধাবিভিত্তিক এক পরিশ্রমী শ্রমিক তিনি। দীর্ঘদিন ৩১ বন্ধু মিলে এই লটারিতে অংশ নিচ্ছিলেন।

এবারও নিয়েছেন। তাতেই কেল্লাফতে। এবার তারা পুরস্কারের অর্থ সবাই সমান ভাগ করে নিয়েছেন। ১২ বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসে বিগ টিকিট কিনে আসা আলীর জন্য এই জয় নিঃসন্দেহে এক আশীর্বাদ। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

এর আগে কয়েকজন বাংলাদেশি বিগ টিকিট লটারি জিতেছেন। তিনি তাদের গ্রুপের কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পাওয়ার পর আলী বলেন, জয়ের খবর শুনে আমি ভীষণ খুশি হয়েছি। এটা হয়তো খুব বড় পুরস্কার নয়। কিন্তু আমার পরিবার, আমার গ্রুপের সদস্য এবং তাদের পরিবারের জন্য এটি আনন্দ উদযাপনের একটি মুহূর্ত।

আলী জানান, এই খবরে শুধু তার আবুধাবির গ্রুপেই নয়, দেশে থাকা পরিবারের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়েছে। গ্রুপটি জানিয়েছে, তারা পুরস্কারের টাকা সমানভাবে ভাগ করবে এবং এর একটি অংশ পুনরায় বিনিয়োগ করবে ভবিষ্যতের বিগ টিকিট ড্র-তে ভাগ্য পরীক্ষা করার জন্য। আলী বলেন, আমরা সবাই অত্যন্ত খুশি ও উৎসাহিত ভবিষ্যতের ড্রগুলোতে অংশ নিতে। আমরা নগদ পুরস্কার সমানভাবে ভাগ করব এবং সেই টাকা দিয়ে আরও বিগ টিকিট কিনব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়