শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের ভাষণ ঘিরে জাতিসংঘের সামনে সংঘর্ষ মারামারিতে বাংলাদেশিরা (ভিডিও)

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত আওয়ামী লীগ নেতার নাম জেড আই রাসেল ও আরেকজনের নাম হৃদয় খান। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান।

স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি এবং হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

প্রকাশিত এক ভিডিওতে রাসেলকে বলতে শোনা যায়, জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছেন। বিপর্রীত পাশ থেকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবে হোক মোকাবিলা করতে হবে।

এদিকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেফতার করে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। 

ঘটনার বিবরণে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? এ কথা বলতেই অতর্কিতে আমার মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে।’

হৃদয় বলেন, ‘আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে দিয়ে যায়।’

এদিন নিউইয়র্কে আরও এক আওয়ামী নেতার ওপর চড়াও হতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। হঠাৎ সমাবেশের মাঝে আওয়ামী ওই নেতা প্রবেশ করলে চড়াও হয় বিএনপি কর্মী সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়