শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১২:৪৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগ্রামের গল্প তুলে ধরছেন ‘তাজু ভাই’: নির্মাণ শ্রমিকের ভিডিওতে ফুটে উঠছে প্রান্তিক জীবনের বাস্তবতা

ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করা এক তরুণ নিজের জীবনের সংগ্রাম আর এলাকার বাস্তবতা তুলে ধরতে সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করছেন। তাইজুল, যিনি তাজু ভাই নামে পরিচিত, জানান—আট সদস্যের পরিবারের দায়িত্ব তার কাঁধে। তার বাবা-মা দুজনই অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সংসারের ভার বহন করতে গিয়ে তাকে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।

তিনি বলেন, জীবনের কষ্ট কিছুটা ভুলে থাকতে এবং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই মাঝে মাঝে ভিডিও করেন। যদিও তিনি পেশাদার সাংবাদিক নন, তবে তার দাবি—তাদের নারায়ণপুর এলাকায় কোনো সাংবাদিক যান না, ফলে স্থানীয় মানুষের সমস্যা ও বাস্তব চিত্র প্রকাশ পায় না।

তাইজুলের ভাষ্য, সাধারণ মানুষ হিসেবে তার ভুল-ত্রুটি থাকতে পারে, তবে সমালোচনা বা ট্রোলিং তাকে দমাতে পারে না। তার একমাত্র লক্ষ্য, চরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি সবার সামনে তুলে ধরা।

স্থানীয় বাস্তবতা ও প্রান্তিক মানুষের জীবনের কথা তুলে ধরতে তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়