শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৪৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। তার ধারাবাহিকতায় আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করে দেয়। গতকাল (২৬ জানুয়ারি) ১০০ এর বেশি সাংবাদিক তাদের আবেদনও বাতিল হয়েছে এমন ই-মেইল পেয়েছেন আইসিসির কাছ থেকে।

বিষয়টি নিয়ে যখন চারিদকে আলোচনা, সমালোচনা তখনই নড়েচড়ে বসেছে আইসিসি। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে সংবাদ মাধ্যমের অধিকার রয়েছে টুর্নামেন্ট কাভার করার।

অতীতে যখন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতো না তখনও টুর্নামেন্টে ছিল বাংলাদেশি সাংবাদিক। --- ডেই‌লি ক্রিকেট

এবার বাতিল করার ২৪ ঘন্টার মধ্যেই অবশ্য আশার কথা শুনিয়েছে আইসিসি। তারই প্রেক্ষিতে নতুন করে আবেদন চেয়েছে সংস্থাটি। কেউ কেউ ইতোমধ্যে সবুজ সংকেতও পেয়ে গেছেন। আইসিসিও ভারতীয় সংবাদ মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন।

এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে যেমনটা বলছিলেন, 'নতুন করে সবটা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।'

'প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, প্রাথমিকভবে বাংলাদেশক থেকে প্রায় ১৫০ জনের মতো আবেদন করেছে বলে জানা গেছে। বাংলাদেশ বিশ্বকাপে থাকলেও সবকটি আবেদনই যে গৃহীত হতো তার নিশ্চয়তা ছিল না।

আর এখন যেহেতু বাংলাদেশ নেই, সেহেতু নতুন করে পুনর্বিবেচনা করে আরও অনেক কম সংখ্যক অ্যাক্রেডিটেশন কার্ড অনুমোদন হবে ধারণা করাই যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়