শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব নিযুক্ত হওয়ায় সালেহ শিবলীকে ডিআরইউর অভিনন্দন

ডেস্ক রি‌পোর্ট :ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব নিযুক্ত হওয়ায় অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক সালেহ শিবলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, সালেহ শিবলী একজন দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক। ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজ ও সংগঠনের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

নেতৃবৃন্দ বলেন, সালেহ শিবলী তার মেধা ও শ্রমের মাধ্যমে জনাব তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং দলের প্রচার কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ডিআরইউ তার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা কর‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়