শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম আলো ও ডেইলি স্টার সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা

বাংলাদেশের অন্যতম দুই গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর প্রকাশিত হয়নি পত্রিকা দুটি। বন্ধ আছে তাদের অনলাইন সংস্করণও।

শুক্রবার সকালে ‘পাঠকের প্রতি’ শিরোনামে একটি লেখায় প্রথম আলো জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।

“পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি”।

একই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়েছে দ্য ডেইলি স্টারও। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগের রাতে পত্রিকাটির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে।

অনলাইন সার্ভিস পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়