শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক নয়ন ও সদস্য সচিব সাঈদুর রহমান

নিজস্ব প্রতি‌বেদক : তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মন এবং সদস্য সচিব হয়েছেন আরটিভির মো. সাঈদুর রহমান। আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (টেক্সাস) কার্যক্রম পূর্বের কমিটিতে বৈষম্যের শিকার হয়েছিল। 

তাই সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হলেও সংগঠনকে পুনরায় সুসংগঠিত করা ও দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মনকে আহ্বায়ক এবং আরটিভির মো, সাঈদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক– ইসমাইল সরদার (বাংলা এডিশন), আব্দুর রহমান (এনপিবি নিউজ), আব্দুল কাদের (রূপালী বাংলাদেশ) ও সাকিব আহমেদ সোহান (খবরের কাগজ)।

সদস্য– মো. সাকিবুল হাসান (একাত্তর টিভি), আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), মো. নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মাহির আল মাহবুব (দৈনিক ঘোষণা), মো. তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মো. রাকিব হাসান (আজকের পেপার)।

তেকসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, সদস্যদের পুনর্গঠন সম্পন্ন করা এবং একটি নির্বাচিত কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়