শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে কেন নাক দিয়ে রক্ত পড়ে? কারণ ও সতর্কতা জানুন

গরম পড়লে অনেকেরই হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। বাইরে তাপমাত্রা চড়ছে, শরীর ক্লান্ত—এর মধ্যেই এই সমস্যা বেশ অস্বস্তিকর এবং উদ্বেগজনক। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় এপিস্ট্যাক্সিস। সাধারণত এটি গুরুতর নয়, তবে বারবার হলে তা শরীরের ভেতরের কিছু সমস্যার ইঙ্গিতও হতে পারে।

গরম এই সমস্যার জন্য একেবারেই উপযোগী পরিবেশ তৈরি করে। প্রচণ্ড গরম, বাতাসে আর্দ্রতার ঘাটতি, শরীরে পানির অভাব, ধুলো ও দূষণ—সব মিলিয়ে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো দুর্বল হয়ে পড়ে এবং খুব সহজেই ফেটে যায়।

গরমে কেন বাড়ে নাক দিয়ে রক্ত পড়া?

শুষ্কতা থেকেই শুরু সমস্যা : গরমের সময় বাতাসে আর্দ্রতা কমে যায়। এতে নাকের ভেতরের নরম আস্তরণ শুকিয়ে গিয়ে ফেটে যেতে পারে। এটিই রক্তপাতের প্রধান কারণ। এসি-তে দীর্ঘক্ষণ থাকলে এই শুষ্কতা আরও বাড়ে।

শরীরে পানির ঘাটতি : অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে পানি বেরিয়ে যায়। এর প্রভাব পড়ে নাকের ভেতরের সুরক্ষা স্তরেও। শুকনো, পাতলা হয়ে যাওয়া এই স্তর খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়।

তাপের সরাসরি প্রভাব : অতিরিক্ত তাপে রক্তনালীগুলো প্রসারিত হয়ে পড়ে। এতে এগুলো আরও সংবেদনশীল হয়ে যায় এবং সামান্য চাপ বা ঘর্ষণেই ফেটে যেতে পারে।

ধুলো, দূষণ ও অ্যালার্জির দাপট : গরমে বাড়ে ধুলো, দূষণ আর অ্যালার্জির প্রকোপ। এগুলো নাকের ভেতরে প্রদাহ সৃষ্টি করে। বারবার হাঁচি, নাক ঝাড়া বা চুলকানো—এসবই রক্তপাতের ঝুঁকি বাড়ায়।

অভ্যেসের প্রভাবও কম নয় : নাক শুকিয়ে গেলে অনেকেই অজান্তে নাক খোঁচান বা ঘষেন। এতে ভেতরের সূক্ষ্ম টিস্যুতে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয়, বিশেষ করে শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়।

কারা বেশি ঝুঁকিতে?

শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি সংবেদনশীল। এছাড়া যাদের অ্যালার্জি, সাইনাসের সমস্যা, উচ্চ রক্তচাপ রয়েছে বা যারা নিয়মিত ব্লাড থিনার খান, তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি বেশি।

কখন গুরুত্ব দেবেন?

নাক দিয়ে রক্ত পড়া সব সময় বিপজ্জনক নয়, তবে কিছু লক্ষণ অবহেলা করা উচিত নয়—১৫-২০ মিনিটেও রক্তপাত বন্ধ না হওয়া, বারবার একই সমস্যা হওয়া, খুব বেশি রক্তক্ষরণ, আঘাতের পর রক্ত পড়া, মাথা ঘোরা বা দুর্বল লাগা। এগুলো হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

গরমে কিছু সহজ অভ্যাস অনেকটাই ঝুঁকি কমাতে পারে—সারাদিনে পর্যাপ্ত পানিপান করুন, নাক ভেজা রাখতে স্যালাইন স্প্রে করতে পারেন, এসি ব্যবহার করলেও ঘরে কিছুটা আর্দ্রতা বজায় রাখুন, বাইরে বের হলে মাস্ক বা কাপড় দিয়ে নাক ঢেকে রাখুন, নাক খোঁচানো বা ঘষা এড়িয়ে চলুন, অ্যালার্জি থাকলে সময়মতো চিকিৎসা নিন। 

নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন?

আতঙ্কিত না হয়ে সহজ কয়েকটি পদক্ষেপ নিন—সোজা হয়ে বসুন, সামান্য সামনে ঝুঁকে থাকুন, নাকের নরম অংশ ১০ মিনিট চেপে ধরুন, মুখ দিয়ে শ্বাস নিন, মাথা পেছনে হেলাবেন না, এতে রক্ত গলায় যেতে পারে।

গরমে নাক দিয়ে রক্ত পড়া খুবই সাধারণ, কিন্তু একে হালকাভাবে নেওয়া ঠিক নয়। সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন, আর প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়