শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:২৩ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে কতটা তেল খাওয়া নিরাপদ?

আমরা বাঙালিরা তেল-মসলাদার খাবার খেতে খুব ভালোবাসি। মাছ ভাজা হোক বা মাংসের ঝোল—রান্নায় একটু তেল বেশি না হলে যেন স্বাদ হয় না। কিন্তু এই অতিরিক্ত তেল খাওয়ার অভ্যাসই আমাদের হার্টের রোগ, কোলেস্টেরল বা ওজন বাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

সুস্থ থাকার জন্য তেলের যেমন প্রয়োজন আছে, তেমনি এর পরিমাণের ওপর নিয়ন্ত্রণ থাকাও খুব জরুরি।

কিন্তু সারা দিনে ঠিক কতটা তেল খাওয়া একজন সুস্থ মানুষের জন্য নিরাপদ? আর রান্নায় স্বাদ বজায় রেখে কীভাবে তেলের খরচ কমানো যায়? চলুন, জেনে নিই।

শারীরিক অবস্থা ভেদে তেলের পরিমাণ

  • ওজন কমাতে চাইলে: দিনে ২ চা চামচ বা তার কম। ভাপানো বা গ্রিল করা খাবারে জোর দিন।
  • হার্টের সমস্যা থাকলে: দিনে ২-৩ চা চামচের (১০-১৫ মিলি) বেশি নয়।
  • মাখন এড়িয়ে চলুন।
  • উচ্চ কোলেস্টেরল থাকলে: দিনে মাত্র ২ চা চামচ তেল বরাদ্দ রাখুন। সর্ষে বা তিলের তেল বেছে নেওয়া ভালো।
  • ডায়াবেটিস থাকলে: কার্বোহাইড্রেটের সাথে ভারসাম্য রাখতে দিনে ৩-৪ চা চামচের বেশি তেল খাবেন না।

তেল ব্যবহারের ৪টি টিপস

রান্নায় তেলের খরচ কমাতে নিচের সহজ উপায়গুলো মেনে চলতে পারেন:

১। চামচ ব্যবহার: সরাসরি বোতল থেকে তেল না ঢেলে চামচ দিয়ে মেপে দিন। এতে তেলের ব্যবহার নিয়ন্ত্রণে থাকবে।

২। নন-স্টিক প্যান: রান্নায় নন-স্টিক কড়াই বা প্যান ব্যবহার করলে অনেক কম তেলেই কাজ সেরে ফেলা যায়।

৩। মসলা কষানো: মসলা কষানোর সময় তেল কম মনে হলে সামান্য পানি বা ফেটানো টক দই দিন। এতে স্বাদও বাড়বে, তেলও কম লাগবে।

৪। বিকল্প পদ্ধতি: ডুবো তেলে ভাজার বদলে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন অথবা তেল ব্রাশ করে গ্রিল বা বেক করে নিন।

মনে রাখবেন, আমাদের শরীরের প্রয়োজনীয় ফ্যাটের একটি বড় অংশ মাছ, মাংস, দুধ বা বাদাম থেকেও আসে। তাই আলাদাভাবে রান্নায় তেল যত কম ব্যবহার করবেন, ততই সুস্থ থাকবেন।

সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়