শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গন্ধে বিরক্তি নয়, লুকিয়ে থাকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি

বাতাসে বয়ে আনা দুর্গন্ধ আপনাকে শুধু বিরক্তই করে না, শরীর ও মনকেও ঝুঁকিতে ফেলতে পারে। তবুও এমন গন্ধদূষণের স্বাস্থ্য ও জীবনমানের প্রভাব নিয়ে আমরা খুব কমই ভাবি। দুর্গন্ধকে অনেক সময় ব্যক্তিগত অনুভূতি বা তুচ্ছ বিষয় হিসেবে দেখা হয়। বিবিসি এ নিয়ে একটি প্রতিবেদন করেছে।

আইওপি জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত ঘ্রাণশক্তিকে দৃষ্টি, শ্রবণ, স্পর্শ ও স্বাদের তুলনায় কম গুরুত্ব দেয়। যদিও মানুষের মুখের দুর্গন্ধ হোক কিংবা নাগরিক বর্জ্যের দুর্গন্ধ- মাথাব্যথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট বা ঘুমের ব্যাঘাতের মতো সমস্যার সঙ্গে সম্পর্কিত। এগুলো দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক প্রভাব ফেলতে পারে।

গন্ধের অনুভূতি মূলত একটি প্রাথমিক সতর্কতা ব্যবস্থা হিসেবে বিবর্তিত হয়েছে, যা আমাদের অসুস্থতা বা সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

পচা কোনো কিছুর গন্ধ মানেই সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা বেশি। এটি আমাদের তথাকথিত “আচরণগত প্রতিরোধ ব্যবস্থা”-এর অংশ। এটি সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা গেছে।

নাক দিয়ে গন্ধ প্রবেশের প্রায় ৩০০ মিলিসেকেন্ডের মধ্যেই মস্তিষ্ক সেটি প্রক্রিয়াজাত করে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই উৎস থেকে দূরে সরে যায় বলেও জানা গেছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল পিএনএএস-এ প্রকাশিত এক গবেষণায়।

স্বাস্থ্যঝুঁকির বাস্তব প্রভাব :

গন্ধ সরাসরি স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ভালো গন্ধ যেমন বনভূমির সুগন্ধ মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কারণ এটি মস্তিষ্কের আবেগ ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত অংশকে সক্রিয় করে।অন্যদিকে, দুর্গন্ধ স্বাস্থ্যের ক্ষতি করতে পারে বলেও প্রমাণ পাওয়া যাচ্ছে। 

২০২১ সালে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল পিএনএএস-এ প্রকাশিত এক পর্যালোচনায় দেখা গেছে, দুর্গন্ধ মাথাব্যথা বা বমির মতো উপসর্গ তৈরি করতে পারে-এটির একটি জৈবিক ব্যাখ্যাও রয়েছে।

যেমন, বাজে গন্ধ ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করতে পারে, যা মস্তিষ্ক ও অন্ত্রের সংযোগ স্থাপন করে, ফলে বমি বমি ভাব তৈরি হয়।

জীবনযাপনেও পরিবর্তন এনে দেয় :

দীর্ঘদিন ধরে দুর্গন্ধের মধ্যে থাকলে জীবনযাপনে নেতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে আইওপি জার্নালে প্রকাশিত গবেষণায়। সেখানে বলা হয়েছে, গরমের দিনে জানালা বন্ধ রাখা, বাইরে ব্যায়াম করতে না যাওয়া বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো এড়িয়ে চলা- এসব আচরণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়