শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিটক্স ওয়াটার: স্বাস্থ্য বজায় রাখতে কতটা কার্যকর?

বর্তমানে সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে অনেকেই ডায়েটের পাশাপাশি ডিটক্স ওয়াটার পান করছেন। ডায়েটিশিয়ানরাও অনেক সময় এই পানীয় খাওয়ার পরামর্শ দেন। তবে এই পানীয় আসলে কতটা উপকারী—তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে।

ডিটক্স ওয়াটার মূলত এমন একটি পানীয়, যেখানে সাধারণ পানির সঙ্গে বিভিন্ন ফল, সবজি বা ভেষজ উপাদান ভিজিয়ে রাখা হয়। এর ফলে এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীরে জমে থাকা কিছু টক্সিন বের করতেও সহায়ক ভূমিকা রাখে।

ডায়েটের ক্ষেত্রে ডিটক্স ওয়াটার বিশেষভাবে উপকারী হতে পারে। পুষ্টিবিদদের মতে, যারা ওজন কমাতে চান বা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান, তাদের জন্য এটি একটি ভালো অভ্যাস। তবে মনে রাখতে হবে, ডিটক্স ওয়াটার কোনো জাদুকরী পানীয় নয়। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে মিলিয়ে এটি গ্রহণ করলে তবেই ভালো ফল পাওয়া যায়।

ডায়েটিশিয়ানদের পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে প্রায় ১ থেকে ২ লিটার পর্যন্ত ডিটক্স ওয়াটার পান করতে পারেন। তবে সারাদিন শুধু ডিটক্স ওয়াটার পান না করে সাধারণ পানির সঙ্গে ভারসাম্য রেখে খাওয়াই উত্তম। বিভিন্ন উপাদান দিয়ে সহজেই এটি তৈরি করা যায়। যেমন—লেবু ও পুদিনা মিশ্রিত পানি শরীরকে সতেজ রাখে এবং হজমশক্তি বাড়ায়। শসা ও লেবুর ডিটক্স ওয়াটার শরীর ঠান্ডা রাখে এবং ত্বকের জন্য উপকারী। আবার আপেল ও দারচিনি দিয়ে তৈরি পানীয় মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

ডিটক্স ওয়াটার খাওয়ার সঠিক সময়ও গুরুত্বপূর্ণ। অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস ডিটক্স ওয়াটার পান করেন, যা শরীরকে দ্রুত হাইড্রেটেড করে এবং দিন শুরুতে সতেজতা এনে দেয়।

এ পানীয় তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। একটি বোতল বা জারে পরিষ্কার পানি নিয়ে তাতে পছন্দমতো ফল বা সবজি—যেমন লেবু, শসা, পুদিনা পাতা বা আপেলের টুকরো—দিয়ে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। সাধারণত ৪ থেকে ৬ ঘণ্টা রাখলে উপাদানগুলোর স্বাদ পানিতে ভালোভাবে মিশে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়