শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজায় তোকমা দানার শরবত, শরীর রাখবে সতেজ

তোকমা দানা অত্যন্ত পুষ্টিকর একটি বীজ। এতে ফাইবার, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় হজমশক্তি বাড়াতে, শরীরের পানিশূন্যতা দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে এটি দারুণ কার্যকর।

তোকমা দানা ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। গরমের সময় শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে হজম ভালো রাখতে এটি বেশ উপকারী। পানিতে ভিজিয়ে শরবত, লাচ্ছি বা স্মুদিতে মিশিয়ে খাওয়া যায়। রমজানে তোকমা দানা দিয়ে ইফতার করলে মিলবে অনেক উপকার।

যেমন, তোকমা দানা শরীরের তাপ কমাতে সাহায্য করে। গরম বা রোজায় ইফতারের সময় এটি খেলে শরীর সতেজ থাকে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ধীরে ধীরে গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

পানিতে ভিজলে দানাগুলো ফুলে যায় এবং পেটে দীর্ঘ সময় ভরাট ভাব রাখে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। এতে প্রচুর ফাইবার থাকে, যা গ্যাস্ট্রিক, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

যেভাবে খাবেন তোকমা দানা

এক গ্লাস পানিতে ১ চা চামচ তোকমা দানা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ফুলে গেলে শরবত, দুধ বা ফলের জুসের সঙ্গে মিশিয়ে খান। তবে অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। সেই সঙ্গে ছোট শিশুদের ক্ষেত্রে সাবধানে খাওয়ানো উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়