শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় ফলাফলের বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি সারাদেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী। মোট আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৭৬ শতাংশ।

ফলাফল জানার উপায়: ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের এই www.dpe.gov.bd থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরীক্ষায় সফল প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে ফলাফল।

এর আগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষা শুরু থেকে নানা কারণে বিতর্কের মুখে পড়ে। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে চলে যায় এবং কেন্দ্র কন্ট্র্যাক্টের অভিযোগ জানান চাকরিপ্রার্থীরা।

এমনকি পরীক্ষায় জালিয়াতি ও ডিজিটাল নকলের অভিযোগ এনে প্রতিবাদ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে অধিদপ্তরের সামনে বিক্ষোভও করেন পরীক্ষার্থীদের একাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়