শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শেষ সুপারমুন ‘কোল্ড মুন’ দেখা যাবে আগামীকাল

বছরের শেষ সুপারমুন এবার আকাশে ঝলমল করতে চলেছে। ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়, সেটিই হবে টানা তৃতীয় ও শেষ সুপারমুন। আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  আপনার শেষ সুযোগ এ বিরল সৌন্দর্য উপভোগ করার।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক জানিয়েছে, যখন পূর্ণিমার চাঁদ চাঁদের কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান ‘পেরিজি’-এ পৌঁছে, তখনই সুপারমুন দেখা দেয়।

এ সময় চাঁদ সাধারণের তুলনায় আরো বড় ও উজ্জ্বল দেখায়।

প্রতি মাসের পূর্ণ চাঁদেরই আলাদা নাম আছে, যার উৎস নানা সংস্কৃতি ও ঐতিহাসিক ব্যাখ্যায়। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় ডিসেম্বরের পূর্ণ চাঁদকে বলা হয় ‘কোল্ড মুন’। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের শুরু—তাই এই নামের প্রচলন শতবর্ষ পুরোনো।

সুপারমুন হলো এমন পূর্ণ চাঁদ, যা স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পেরিজিতে থাকে, তখন এ ঘটনা ঘটে। নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

প্রতি বছর সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়।

এবার টানা তিনটি সুপারমুন হয়েছে—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।

কখন দেখা যাবে ডিসেম্বরের সুপারমুন

ডিসেম্বরের সুপারমুন সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিটে।

দেখার জন্য বিশেষ উপকরণের প্রয়োজন নেই; খালি চোখেই অনায়াসে উপভোগ করা যাবে এই চাঁদ। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত, খাঁজ আর পৃষ্ঠের নকশা আরও স্পষ্টভাবে দেখা যাবে। খোলা প্রান্তর বা ছাদ—যে কোথাও থেকে আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে সুপারমুনের সৌন্দর্য।

এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করবে। তাই সুযোগ থাকলে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে ভুলবেন না।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়