শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেটে না রস করে, কীভাবে আমলকী খেলে বেশি উপকার?

আমলকী পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে রয়েছে। নিয়মিত আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে বহু রোগ প্রতিরোধে সহায়তা করে। তবে অনেকেরই প্রশ্ন, কেটে না রস করে -কীভাবে আমলকী খেলে বেশি উপকার মিলবে?

আমলকী কেটে খাওয়ার উপকারিতা-

বিশেষজ্ঞদের মতে, রস করে খাওয়ার চেয়ে কাঁচা আমলকী কেটে খেলে বেশি পুষ্টি পাওয়া যায়। লবণ মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে এবং শরীর অতিরিক্ত উপকার পায়। আমলকী মাড়ির প্রদাহ, স্কার্ভি এবং ত্বকের বিভিন্ন সমস্যায় বিশেষভাবে কার্যকর।

আমলকীর রস কি উপকারী?

আমলকী রস করে খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো, তবে তাজা আমলকী খাওয়াকে বেশি উপকারী মনে করা হয়। প্রতি ১০০ গ্রাম আমলকীতে প্রায় ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে—যা দু’টি কমলা খাওয়ার সমান। আমলকী হাড়কে মজবুত করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে।

খালি পেটে খাওয়ার উপকারিতা

বিশেষজ্ঞরা বলেন, সকালে খালি পেটে আমলকীর জুস পান করা বা কেটে খাওয়া—দু’ভাবেই শরীর উপকৃত হয়। এটি শরীরে শক্তি যোগায়, চুল পড়া রোধ করে, ত্বকের সমস্যা কমায়। এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে এই ফল। 

পুষ্টিবিদদের মতে, আমলকী এমন এক সুপারফুড যা প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করলে সামগ্রিক স্বাস্থ্যগঠনে অসাধারণ ভূমিকা রাখে। টুকরা করে কিংবা জুস হিসেবে যেভাবেই খান না কেন এটি শরীরকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ করে। কাঁচা আমলকী খেলে পুষ্টিগুণ অক্ষত থাকে আর জুস শরীরে দ্রুত শোষিত হয়ে তাৎক্ষণিক শক্তি জোগায়। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়