শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিজ্ঞদের জন্য বড় সুযোগ: অক্সফামে বছরে ২৯ লাখ টাকার চাকরি

বিশ্বব্যাপী মানবিক সহায়তা ও দারিদ্র্য কমাতে কাজ করা বেসরকারি সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ ‘হেড অব হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (HADR)’ পদে নিয়োগ দেবে। সংস্থার বেতন স্কেল অনুযায়ী এ পদের বার্ষিক বেতন ২৯ লাখ ১৮ হাজার টাকার বেশি (১৩ মাস)। যোগ্যতার ভিত্তিতে বেতন আরও বাড়তে পারে।

দায়িত্ব: পদধারী ব্যক্তি মানবিক প্রতিক্রিয়া, রোহিঙ্গা কার্যক্রম, দুর্যোগ-সহনশীলতা কর্মসূচির নকশা ও তদারকি, অংশীদারদের সঙ্গে কাজ এবং জাতীয়-আন্তর্জাতিক সমন্বয় ফোরামে প্রতিনিধিত্ব করবেন।

যোগ্যতা: সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, মানবিক খাতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা এবং নেতৃত্ব পর্যায়ে ৬ বছরের অভিজ্ঞতা লাগবে। নগদ সহায়তা, পূর্বাভাসভিত্তিক কর্মযজ্ঞ ও গবেষণা মূল্যায়ন বিষয়ে দক্ষতা প্রয়োজন।

বেতন-সুবিধা: মেডিকেল সুবিধা (পরিবারসহ), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা থাকবে।

আবেদন: আবেদন করতে হবে অনলাইনে-jobs.oxfam.org.uk
jobs.oxfam.org.uk/internal

আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫।
শুধু বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।

একনজরে
পদ: হেড অব হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স
বার্ষিক বেতন: ২৯,১৮,২৫৫ টাকা
অভিজ্ঞতা: ১০ বছর (নেতৃত্বে ৬ বছর)
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
স্থান: ঢাকা
আবেদনের শেষ তারিখ:৬ ডিসেম্বর ২০২৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়