শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন, সুগার ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে জাদু: সকালে খালি পেটে মেথি খাওয়ার উপকারিতা

বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও আধুনিক জীবনযাপনের ফলে অনেকেরই ওজন বাড়া ও রক্তে সুগার বাড়ার সমস্যা দেখা দিচ্ছে। সেই সঙ্গে কারো কারো কোষ্ঠকাঠিন্যও দেখা দিচ্ছে। অনেক চেষ্টা করেও এগুলো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন।

চলুন, জেনে নেওয়া যাক—

গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিক রোগীদের জন্য মেথি খুব উপকারী। ডায়াবেটিকরা ৬০ দিন ধরে প্রতিদিন ১০ গ্রাম মেথি ভিজিয়ে খেলে, দারুণ উপকার পাবেন। এতে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে।

সকালবেলা ভিজিয়ে রাখা মেথি চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের ফোলাভাব কমে।

চুলের স্বাস্থ্যের জন্যও এটি অনেক উপকারী। ভিজিয়ে রাখা মেথি খাওয়ার কী কী উপকারিতা রয়েছে এবং এটি আমাদের স্বাস্থ্যের ওপর কিভাবে প্রভাব ফেলে, জেনে নেওয়া দরকার।

প্রথমত, এটা বোঝা দরকার যে মেথি ভিজিয়ে রাখলে শক্ত খোসা নরম হয়ে যায়। এর মধ্যে থাকা দ্রবণীয় ফাইবার, অ্যামিনো এসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সহজে নির্গত হয়।

এর ফলে মেথির পুষ্টি দ্রুত শোষিত হয় এবং দানা চিবানোও সহজ হয়। ১-২ চামচ মেথি রাতে একটি ছোট বাটিতে পানির সঙ্গে ভিজিয়ে রাখুন। স্বাদ যদি তেতো লাগে, তবে হালকা গরম পানি বা সামান্য মধু মিশিয়েও খাওয়া যেতে পারে। খেয়াল রাখবেন, দুই চামচের বেশি খাবেন না, নয়তো বেশি ফাইবার পেটে সমস্যা তৈরি করতে পারে। সকালে খালি পেটে দানাগুলো ভালো করে চিবিয়ে খান এবং অবশিষ্ট পানিও খান।

অধিকাংশ মানুষ পেটের সমস্যার জন্য মেথি খান। মেথির দ্রবণীয় ফাইবার পানিতে গুলে জেলের মতো রূপ নেয়, যা হজম পদ্ধতিকে সহজ করে তোলে। নিয়মিত মেথি খেলে কোষ্ঠকাঠিন্যে কমে। পেটের জ্বালা কমে। ব্লোটিং কমে এবং এসিডিটি থেকে স্বস্তি পাওয়া যায়।

বিশেষ করে যাদের খাবার হজম করতে সমস্যা হয় বা পেট খারাপ থাকে, তাদের জন্য এই অভ্যাসটি বেশ উপকারী। এই কারণে ভেজানো মেথি সকালে পেট ঠিক করে।

মেথির সবথেকে বড় উপকারিতা হলো ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখা। ভিজিয়ে রাখা মেথি থেকে নির্গত গ্যালাক্টোম্যানান ফাইবার কার্বোহাইড্রেটকে ধীরে ধীরে হজম করে, যার ফলে হঠাৎ করে সুগার বাড়ে না। আপনি যদি ওজন কমানোর চেষ্টা করে থাকেন, তাহলে ভিজিয়ে রাখা মেথি আপনাকে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে।

সূত্র : এবিপি লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়