শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এশিয়ার ছয়টি দেশে

বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়াই যেতে পারেন এশিয়ার ছয়টি দেশে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সর্বশেষ গ্লোবাল পাসপোর্ট র‌্যাংকিং অনুযায়ী, বিশ্বের মোট ৩৯টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের।

এর মধ্যে এশিয়ার ছয়টি দেশ বিশেষভাবে ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করছে। সেগুলো হলো౼

নেপাল

বাংলাদেশিদের জন্য নেপাল অন্যতম প্রিয় গন্তব্য। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরসহ নির্ধারিত প্রবেশপথে ‘অন অ্যারাইভাল ভিসা’ পাওয়া যায়। পাহাড়-প্রকৃতির দেশ নেপালে কাঠমান্ডু ভ্যালির ঐতিহাসিক মন্দির, পোখরার অন্নপূর্ণা রেঞ্জের দৃশ্য এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক বিশ্বজুড়ে বিখ্যাত।

ভুটান

হিমালয়ের কোলঘেঁষা ছোট অপূর্ব সৌন্দর্যময় দেশ ভুটান। এই দেশে যেতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না। দেশটির রাজধানী থিম্পু, বিখ্যাত টাইগার নেস্ট মনাস্টেরি, পুনাখা জং ও বরফে ঢাকা ফোবজিখা ভ্যালি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

মালদ্বীপ

সমুদ্রবেষ্টিত মালদ্বীপে বাংলাদেশিরা ৩০ দিনের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেয়ে থাকেন। রাজধানী মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, মাছের বাজার ও ন্যাশনাল মিউজিয়াম দেখার মতো। বাজেট ভ্রমণকারীদের জন্য মাাফুশি দ্বীপ এবং ডাইভিং-স্নরকেলিং প্রেমীদের জন্য হানিফারু বে অনন্য অভিজ্ঞতা দিতে পারে।

শ্রীলঙ্কা

দক্ষিণে সাগরের বুকে অবস্থিত শ্রীলঙ্কায় যেতে বাংলাদেশিদের ‘ই-ভিসা’ নিতে হয়। এই ভিসা ৩০ দিনের জন্য বৈধ। প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যায়। সিগিরিয়া লায়ন রক, ইয়ালা ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী, আর গল ফোর্ট ও বিচ এই দ্বীপদেশের মূল আকর্ষণ।

কম্বোডিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কম্বোডিয়ায় বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। বিখ্যাত আঙ্কর ওয়াট, রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা, আর সমুদ্রপ্রেমীদের জন্য কোহ রং দ্বীপ ঘুরে আসা যেতে পারে।

তিমুর-লেসতে (পূর্ব তিমুর)

এশিয়ার লুকানো রত্ন তিমুর-লেসতে বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধায় ভ্রমণ করতে পারেন। রাজধানী দিলির ক্রিস্টো রেই ভাস্কর্য, আতাউরো দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাউন্ট রামেলাউ ট্রেক পর্যটকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা।

এই ছয়টি দেশ ভিসা জটিলতা ছাড়াই ভ্রমণের সুযোগ আছে বাংলাদেশিদের জন্য। নিঃসন্দেহে ভ্রমণপিপাসুদের তালিকায় নতুন উদ্দীপনা যোগ করবে এই সুবিধা। তাই সময় পেলে ঘুরে আসতে পারেন এসব দেশে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়