শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালের নাশতা না খেলে যে রোগগুলো হতে পারে

রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালের নাশতা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার।  কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো একবেলার খাবার বাদ দেয়ার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়।আবার কেউ সকালে ঘুম থেকে উঠে নাশতা না করে দিনের অনেকটা সময় কাটিয়ে দেন অনেকে। কেউ কেউ আবার ব্যস্ততার অজুহাতে সকালের নাশতা না করেই কাজে বের হয়ে পড়েন। অনেকে আবার সকাল আর দুপুরের খাবার একবারে খান। কিন্তু এই অভ্যাসেই লুকিয়ে আছে বিপদের আভাস। জেনে নিন সকালে নাশতা না করলে শরীরের যেসব ক্ষতি হয়-

ওজন বেড়ে যায়

ওজন কমানোর জন্য সকালের নাশতা বাদ দিচ্ছেন কিন্তু এই অভ্যাসই উল্টো আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে। কারণ সকালে না খেয়ে থাকার ফলে দুপুরের আগেই আপনার অনেকটা ক্ষুধা লেগে যায়। ফলে আপনি দুপুরের খাবারে অনেক বেশি খেয়ে ফেলেন। এছাড়াও একটু পর পর খাবার খাওয়ার ইচ্ছে হতে থাকে। যে কারণে শরীরে জমা হয় বাড়তি ক্যালোরি। ফলে ওজন বৃদ্ধি পায়।

হৃদরোগের ঝুঁকি বাড়ে

বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। এই রোগের ঝুঁকি আরও বেড়ে যায় যখন আপনি সকালের খাবার বাদ দেন। কারণ সকালের খাবার বাদ দিলে ওবেসিটি, হাই ব্লাড সুগার, হাইপার টেনশন, হাই কোলেস্টেরলের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। সেখান থেকে দেখা দেয় হৃদরোগ।

ডায়াবেটিস হতে পারে

নিয়মিত সকালের খাবার যদি আপনি বাদ দিতে থাকেন তবে একটা সময় টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ নিয়মিত ব্রেকফাস্ট বাদ দিয়ে গেলে শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

মাইগ্রেন হতে পারে

যারা মাইগ্রেনের মতো সমস্যায় ভুগছেন তারা একটু খেয়াল করে দেখবেন কি, ব্রেকফাস্ট নিয়মিত খাওয়া হয় কি না? উত্তর যদি ‌‌‘না’ হয় তবে হতে পারে আপনার মাইগ্রেনের জন্য অন্যতম দায়ী এই সকালের খাবার না খাওয়ার অভ্যাস। কারণ এই অভ্যাসের কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। সেখান থেকে হতে পারে মাইগ্রেন। তাই নিয়মিত সকালের খাবার খাওয়া জরুরি।

মুড সুইং

সকালের খাবার বাদ দিলে বা বলা যায় খালি পেটে থাকলে আমাদের মন ও মেজাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যে কারণে আপনার স্বভাব হয়ে উঠতে পারে খিটখিটে। আপনি অল্পতেই রেগে যেতে পারেন। শক্তির ঘাটতি দেখা দিতে পারে। অবসাদ ও ক্লান্তি হতে পারে সঙ্গী।

স্মৃতিভ্রষ্টতা ও শক্তির ঘাটতি

সকালের নাশতা না করলে স্মৃতিশক্তি ও শারীরিক শক্তির ঘাটতি দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাশতা করেন না তারা অবসাদে ভোগেন এবং সহজে ভুলে যান। সকালের খাবার এড়ালে শারীরিক শক্তি কমে যেতে পারে, যা স্মৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চুলের ক্ষতি

যারা চুলের যত্ন নেন বা মাথার চুল ধরে রাখতে চান, তারা সকালের নাশতা বাদ দেবেন না। নাশতা এড়ালে শরীরে প্রোটিনের মাত্রা কমে যায়, যা চুলের অন্যতম উপাদান কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, চুল পড়া শুরু হয়।

হজমশক্তি কমায়

রাতের খাবার খাওয়ার পর থেকে ৮-১০ ঘণ্টা, একটা দীর্ঘ সময় পর্যন্ত পেট খালি থাকে। সকালে নাশতা করলে তাই তাড়াতাড়ি হজম হয়ে যায়। যারা সকালে নাশতা করেন না বা দেরিতে করেন তাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা বা খাবার দেরিতে হজম করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়