শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালার নিচে ছোট্ট ছিদ্র কেন থাকে? তুচ্ছ এই গর্তটির কার্যকারিতা জানলে অবাক হবেন!

তালা এমন একটি জিনিস, যা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তালার ব্যবহার হয় প্রতিদিন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, বেশিরভাগ তালার নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে? কখনো ভেবেছেন কেন এ ছিদ্রটি দেওয়া হয়? অনেকেরই এ বিষয়ে কোনো ধারণা নেই।

প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবির আবিষ্কার করেন। এরপর থেকে নানা নকশা ও আকারের তালা তৈরি হলেও এর মূল কাঠামোতে তেমন পরিবর্তন আসেনি। তালার নিচের এ ক্ষুদ্র ছিদ্রটির কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত তালাকে দীর্ঘদিন কার্যকর রাখতে সাহায্য করে।

যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, তাই রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকে যায়। এ ছোট ছিদ্রটির মাধ্যমে তালার ভেতরে জমে থাকা পানি ও অন্যান্য নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। এ ছাড়া, তালা নষ্ট হলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার প্রবেশ করিয়ে মেরামতের কাজ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত দরজার বাইরে তালা লাগানো থাকে। তাই বৃষ্টির সময় এতে পানি জমে ভেতরে মরিচা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু তালার এ ছিদ্রটি তালাকে মরিচা পড়া থেকে রক্ষা করে এবং বছরের পর বছর স্থায়ী করে। বর্ষাকালে যখনই তালায় পানি প্রবেশ করে, তখনই এর নিচে দেওয়া ছোট্ট ছিদ্র দিয়ে পানি বেরিয়ে আসে। এটি তালার ভেতরে মরিচা প্রতিরোধ করে।

তাই তালার নিচের এই ছোট ছিদ্র দেখতে তুচ্ছ মনে হলেও, এর কার্যকারিতা অনেক বড়। এটি না থাকলে কয়েক মাস পরপরই হয়তো আমাদের নতুন তালা কিনতে হতো।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়