শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কফি কতদিন থাকে টাটকা? ভুল সংরক্ষণে নষ্ট হতে পারে স্বাদ ও ঘ্রাণ

গরম ধোঁয়া ওঠা কফির সুবাসে শরীর ও মনে চাঞ্চল্য ফিরে আসে। সকালের শুরু, সন্ধ্যার অবসর কিংবা দিনের অবসন্ন যে কোনো সময়— এক কাপ কফি সব ক্লান্তি ভুলিয়ে দেয়। কেউ দুধ-চিনি মিশিয়ে খান, কেউ আবার কালো কফিতেই খুঁজে পান প্রশান্তি। শুধু পানীয় নয়, এখন কফির ব্যবহার দেখা যায় রূপচর্চাতেও। ফেস স্ক্রাব, বডি প্যাক, এমনকি হেয়ার মাস্কেও কফি দারুণ জনপ্রিয়। তাই অনেকেই একসঙ্গে বেশি পরিমাণ কফি কিনে রাখেন। কিন্তু প্রশ্ন থেকে যায়— কফি কতদিন ভালো থাকে? পুরনো কফি খাওয়া কি বিপজ্জনক?

কফি কি নষ্ট হয়?

অন্যান্য খাদ্যপণ্যের মতো কফির নির্দিষ্ট ‘মেয়াদ উত্তীর্ণ’ তারিখ থাকে না। সঠিকভাবে সংরক্ষণ করলে কফি বিন বা গুঁড়ো কফি বছরের পর বছর ভালো থাকতে পারে। তবে কফির তাজা ঘ্রাণ ও স্বাদ ধীরে ধীরে কমে যায়। বিশেষ করে বাতাস, আলো বা আর্দ্রতার সংস্পর্শে এলেই কফির প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কফির আসল গন্ধ ও স্বাদ।

ভুল সংরক্ষণে হতে পারে সমস্যা

যদি কফি খোলা জায়গায় বা আর্দ্র পরিবেশে রাখা হয়, তাহলে সেখানে ছত্রাক জন্মাতে পারে। শিশিরে ভেজা বা দলা পাকানো কফি খেলে হজমের সমস্যা ও অ্যাসিডিটি হতে পারে। তবে কফি পুরনো হলেও শুকনো, ঠাণ্ডা ও বায়ুরোধী পরিবেশে রাখা হলে তা খাওয়ায় তেমন ক্ষতি নেই।

কফি টাটকা রাখার সহজ নিয়মগুলো

বায়ুরোধী পাত্র ব্যবহার করুন: কাচ বা স্টিলের বায়ুরোধী বয়ামে কফি রাখুন। প্লাস্টিকের পাত্রে কফির ঘ্রাণ টেকে না, বরং বাইরের গন্ধ টেনে নেয়।

আলো ও রোদ থেকে দূরে রাখুন: রোদ বা চুলার তাপে কফির প্রাকৃতিক তেল নষ্ট হয়। তাই কফির শিশি রাখুন ঠাণ্ডা, শুকনো ও ছায়াযুক্ত জায়গায়।

ফ্রিজে রাখার আগে ভাবুন: ফ্রিজের ভেতরের আর্দ্রতা কফির জন্য ক্ষতিকর। বাইরে আনার পর বয়ামের ঘামে কফি দলা পাকিয়ে যেতে পারে। তাই কফি সাধারণ তাপমাত্রায় রাখা ভালো।

তীব্র গন্ধযুক্ত খাবারের পাশে রাখবেন না: কফি আশপাশের গন্ধ সহজেই শোষণ করে নেয়। তাই মশলা, শুকনো মাছ বা চড়া গন্ধযুক্ত খাবার থেকে দূরে রাখুন।

বিন আকারে রাখুন, প্রয়োজনে গুঁড়ো করুন: বিন আকারে কফি সবচেয়ে বেশি সময় টাটকা থাকে। প্রয়োজনে অল্প করে গুঁড়ো করলে প্রতিবারই পাবেন তাজা ঘ্রাণ ও স্বাদ।

এক কাপ ভালো কফির রহস্য শুধু্ এর দানায় নয়, সেটি আপনি কীভাবে রাখছেন তার উপরেও নির্ভরশীল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়