শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতেই বানিয়ে ফেলুন মজাদার কলিজা শিঙাড়া

শিঙাড়া আর চা এই কম্বিনেশনে বাঙালির আড্ডা চিরায়ত। সেই শিঙাড়া এখন যদি বাসায় বানিয়ে ফেলেন কেমন হয়? একসাথে বেশকিছু বানিয়ে বড় বক্সে আলাদা আলাদা করে রেখে দিলে বের করে ভেজে নিয়ে এক কাপ চা বানিয়ে বসে পড়তে পারেন টেলিভিশনের সামনে।

কী লাগবে

গরু/খাসির কলিজা— ২০০ গ্রাম (বেশ ছোট কিউব করে কাটা)

পেঁয়াজ কুচি— ২ টেবিল চামচ

আদা বাটা— ১ চা চামচ

রসুন বাটা— ১ চা চামচ

কাঁচা মরিচ কুচি— ২টি

মরিচ গুঁড়া— আধা চা চামচ

হলুদ গুঁড়া— সামান্য

জিরা গুঁড়া— আধা চা চামচ

ধনে গুঁড়া— আধা চা চামচ

লবণ— পরিমাণমতো

তেল— ২ টেবিল চামচ

ডো বানানোর জন্য

ময়দা— ২ কাপ

লবণ— আধা চা চামচ

তেল/ঘি— ২ টেবিল চামচ

পানি— পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

ডো তৈরি করতে একটি পাত্রে ময়দা, লবণ ও তেল মিশিয়ে নিন। ধীরে ধীরে পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। ঢেকে ২০–৩০ মিনিট রেখে দিন।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিন, হালকা বাদামী হলে আদা-রসুন বাটা দিন। মসলা (হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া) ও লবণ দিন। সামান্য পানি দিয়ে মসলা ভাজুন। কলিজা দিয়ে ৭–৮ মিনিট ভাজুন যতক্ষণ না শুকিয়ে আসে। কাঁচা মরিচ দিন, নেড়ে নামিয়ে ঠান্ডা করুন।

এরপর ডো থেকে ছোট লেচি কেটে রুটি আকৃতির করে বেলে নিন। রুটিটা অর্ধেক করে কেটে কোনাকুনি ভাঁজে পকেট বানান। ভেতরে পুর দিন, প্রান্তে পানি লাগিয়ে ভালোভাবে আটকে দিন। মাঝারি আঁচে তেল গরম করে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম কলিজা শিঙাড়া পরিবেশন করুন কাঁচা পেয়াজ, মরিচ দিয়ে বা টমেটো সস ও ঘরে বানানো ধনেপাতা চাটনির সঙ্গে।

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়