শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির গ্রামে স্থায়ীভাবে বসবাস করলেই মিলবে ২৩ হাজার ডলার সহায়তা!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই বাস্তব উদ্যোগ নিয়েছে ইতালির টুসকানি অঞ্চলের ছোট্ট গ্রাম রাদিকনদোলি। জনসংখ্যা কমে যাওয়ায় গ্রামটিকে পুনরুজ্জীবিত করতে স্থানীয় প্রশাসন নতুন বাসিন্দাদের জন্য দিচ্ছে এমন বিশাল আর্থিক সহায়তা।

ইউরোপের কোনও একটি দেশের সুন্দর এক গ্রামে গিয়ে শুধু বসবাস করার জন্য যদি আপনাকে ২৩ হাজার মার্কিন ডলার অর্থাৎ ২৭ লাখ টাকারও বেশি দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? 

একসময় প্রায় ৩ হাজার মানুষের বসতি ছিল রাদিকনদোলিতে। বর্তমানে বাসিন্দা মাত্র ৯৬৬ জন। প্রায় ৪৫০টির মধ্যে ১০০টিরও বেশি বাড়ি ফাঁকা পড়ে আছে। তাই জনসংখ্যা বাড়াতে প্রশাসন ২০২৩ সালে একটি কর্মসূচি চালু করে, যেখানে নতুন বাসিন্দাদের ২৩ হাজার মার্কিন ডলার (প্রায় ২৭ লাখ টাকা) দেওয়া হয়। চলতি বছর উদ্যোগটি আরও সম্প্রসারিত হয়েছে। এখন শুধু বাড়ি কিনলেই নয়, যারা ভাড়া নিয়ে থাকতে চান তাদের প্রথম দুই বছরের ভাড়ার ৫০ শতাংশ সরকার বহন করবে।

রাদিকনদোলির মেয়র ফ্রানচেসকো গুয়ারগুয়ালিনি জানিয়েছেন, নতুন প্রোগ্রামে বাড়ি কেনার সহায়তা হিসেবে দেওয়া হবে ২০ হাজার ইউরো আর পরিবহন, সংস্কার ও অন্যান্য খরচে পাওয়া যাবে অতিরিক্ত ৬ হাজার ইউরো পর্যন্ত সহায়তা। এছাড়া স্থানীয় গড় ভাড়া যেখানে মাসে প্রায় ৪০০ ইউরো ছিলো, সরকারি ভর্তুকির পর তা নেমে আসবে মাত্র ২০ থেকে ২০০ ইউরোতে।

এই সুযোগ নিতে চাইলে কিছু শর্তও মানতে হবে। বাড়ি কিনে যারা স্থায়ী হবেন, তাদের কমপক্ষে ১০ বছর রাদিকনদোলিতে থাকতে হবে। আর যারা ভাড়া থাকবেন, তাদের থাকতে হবে অন্তত ৪ বছর। 

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাদিকনদোলির বাড়িগুলোর দাম ৫০ হাজার থেকে ১ লাখ ইউরোর মধ্যে। বেশিরভাগ বাড়ি ভালো অবস্থায় আছে, কিছু বাড়িতে শুধু সামান্য সংস্কারের প্রয়োজন। মেয়র গুয়ারগুয়ালিনি বলেন, আমাদের লক্ষ্য হলো রাদিকনদোলিকে আবারও প্রাণবন্ত করা। এই প্রকল্প শুধু বাড়ি বিক্রি নয়, এটি নতুন জীবনের আমন্ত্রণ।

উল্লেখ্য, ইতালির জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এর আগে দেশটির আরও কয়েকটি অঞ্চল জনসংখ্যা বাড়াতে “এক ইউরোতে বাড়ি বিক্রি”-এর মতো প্রকল্প চালু করেছিল। তবে রাদিকনদোলির নতুন প্রোগ্রামটিকে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ। টুসকানির পাহাড়ঘেরা এই গ্রামটি এখন ইউরোপের সবচেয়ে আলোচিত বসবাস প্রকল্পগুলোর একটি। যেখানে শুধু নতুন জীবন শুরু করলেই পাওয়া যাচ্ছে টাকা, বাড়ি, আর প্রকৃতির শান্ত সৌন্দর্যের নিশ্চয়তা।

তথ্য সূত্র- সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়