শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক লবঙ্গের চা: সর্দি, কাশি ও ব্যথার ঘরোয়া প্রতিষেধক

গৃহিণীদের রান্নাঘরে লংকা-হলুদের সঙ্গে লবঙ্গও সহজেই পাওয়া যায়। খাবারে স্বাদ বাড়াতে নানা কাজে আসে এই মসলা। তবে লবঙ্গের উপকারিতা এখানে শেষ নয়; তবে লবঙ্গ দাঁত ব্যথাতেও উপকারী। এ ছাড়া লবঙ্গ চিবিয়ে খেলেও স্বাস্থ্যের জন্য ভালো। আর যদি লবঙ্গ চা বানিয়ে খাওয়া যায়, তবে আরও বেশি উপকারী। এতে আপনি যেমন উপকারিতা পাবেন, ঠিক তেমনই লবঙ্গ খাওয়াও সহজ হবে।

চলুন জেনে নেওয়া যাক, লবঙ্গের চা খেলে যেসব উপকার পাবেন—

প্রথমত লবঙ্গের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। লবঙ্গের চা খেলে দেহে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ে। সংক্রমণের হাত থেকে দূরে রাখতে সহায়ক এ ভেষজ চা। সর্দি-কাশির হাত থেকে মুক্তি পাবেন। কারণ সর্দি-কাশি দূর করতেও লবঙ্গের চা সহায়ক। এই চা বুকে জমা কফ তুলে দেয়। এ ছাড়া নিয়মিত লবঙ্গের চা খেলে ফুসফুস ভালো থাকে। ফুসফুসের সংক্রমণও কমে। পাশাপাশি ক্রনিক অসুখের ঝুঁকিও এড়াতে পারবেন।

আর লবঙ্গের চা খেয়েও দাঁতের ব্যথা কমাতে পারেন। নিয়মিত লবঙ্গের চা খেলে মাড়ির সংক্রমণও এড়ানো যায়। ওরাল হেলথ ভালো রাখতে লবঙ্গের চা খেতে পারেন। আসলে লবঙ্গের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। সুতরাং দাঁতের পাশাপাশি শরীরের অন্যান্য অংশের ব্যথা-যন্ত্রণা কমাতেও সহায়ক ভূমিকা পালন করে লবঙ্গের চা।

দ্বিতীয়ত ডায়াবেটিসেও লবঙ্গের চা খাওয়া যায়। তবে চিনি ছাড়া খেতে হবে। এতে রক্তে শর্করার মাত্রা বাড়বে না। এ ছাড়া ওজনও নিয়ন্ত্রণে রাখে লবঙ্গের চা। এই পানীয় বিপাক হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। আর বদহজমে ভুগলেও লবঙ্গের চা খেতে পারেন। লবঙ্গের চা হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে। এর জেরে গ্যাস-অম্বল, পেট ফাঁপার মতো হজমের সমস্যা থেকে মুক্তি মেলে।

যেভাবে তৈরি করবেন লবঙ্গের চা—

সসপ্যানে পানি গরম বসান। পানি ফুটে উঠলে গোটা লবঙ্গ ও চা পাতা মিশিয়ে দিন। মিনিট ১৫ ফুটিয়ে নিন। তারপর ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এর পর চা ছেঁকে মধু মিশিয়ে পান করুন লবঙ্গের চা। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়