শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১১:০১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাতুত তাসবিহ নামাজ: নিয়ম, তাসবিহের সংখ্যা ও গুরুত্বপূর্ণ ফজিলত

নফল ইবাদতগুলোর মধ্যে সালাতুত তাসবিহ একটি বিশেষ মর্যাদাপূর্ণ নামাজ। আল্লাহর প্রশংসা ও তাসবিহ অধিক পরিমাণে পাঠ করার মাধ্যমে এই নামাজ আদায় করা হয়। ইসলামি বর্ণনায় বলা হয়েছে, এই নামাজের অন্যতম ফজিলত হলো— মানুষের জীবনের বহু গুনাহ মাফ হওয়ার আশা এবং বিপুল সওয়াব লাভ।

সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিসে একটি গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায়, যেখানে এই নামাজের পদ্ধতি ও তাসবিহ পাঠের নিয়ম বর্ণিত হয়েছে।

সালাতুত তাসবিহ নামাজে কতবার তাসবিহ পড়তে হয়

সালাতুত তাসবিহ নামাজ মোট চার রাকাত। প্রতিটি রাকাতে ৭৫ বার তাসবিহ পড়তে হয়। অর্থাৎ চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পাঠ করা হয়।

এই তাসবিহটি হলো—

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ: ‘সুবহানাল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।’

অর্থ: ‘আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।’

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— রাসুলুল্লাহ (সা.) তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রা.)-কে উদ্দেশ করে বলেন—

يَا عَبَّاسُ يَا عَمَّاهُ أَلَا أُعْطِيكَ أَلَا أَمْنَحُكَ أَلَا أَحْبُوكَ أَلَا أَفْعَلُ بِكَ عَشْرَ خِصَالٍ...

এরপর তিনি সালাতুত তাসবিহ নামাজের পদ্ধতি শিক্ষা দেন। (আবু দাউদ ১২৯৭, ইবনে মাজাহ ১৩৮৭)

এই নামাজ পড়ার পদ্ধতি হলো—

প্রথম রাকাত

১. নিয়ত করে তাকবিরে তাহরিমা বলবেন

২. সানা, সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়বেন

৩. কিরাত শেষ করে দাঁড়ানো অবস্থায় ১৫ বার তাসবিহ পড়বেন

৪. রুকুতে গিয়ে ১০ বার তাসবিহ পড়বেন

৫. রুকু থেকে উঠে ১০ বার তাসবিহ পড়বেন

৬. প্রথম সিজদায় গিয়ে ১০ বার তাসবিহ পড়বেন

৭. সিজদা থেকে উঠে বসে ১০ বার তাসবিহ পড়বেন

৮. দ্বিতীয় সিজদায় গিয়ে ১০ বার তাসবিহ পড়বেন

৯. সিজদা থেকে উঠে বসে ১০ বার তাসবিহ পড়বেন

এভাবে প্রতি রাকাতে মোট ৭৫ বার তাসবিহ সম্পন্ন হবে।

চার রাকাতে মোট তাসবিহ

এই একই পদ্ধতিতে চার রাকাত নামাজ আদায় করলে মোট তাসবিহের সংখ্যা হবে—

৭৫ × ৪ = ৩০০ বার

দ্বিতীয় রাকাতে তাশাহুদের নিয়ম

দ্বিতীয় রাকাতে তাশাহুদে বসার সময়—

প্রথমে ১০ বার তাসবিহ পড়বেন

এরপর তাশাহুদ পড়বেন

তাশাহুদের পরে আর তাসবিহ পড়বেন না

এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। তৃতীয় ও চতুর্থ রাকাতেও একই নিয়মে তাসবিহ পাঠ করবেন।

ভুল হলে কী করবেন

নামাজের কোনো স্থানে যদি তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে যান বা নির্ধারিত সংখ্যার চেয়ে কম পড়ে ফেলেন, তাহলে পরে যখন স্মরণ হবে তখন সেই রুকনের তাসবিহের সঙ্গে ভুলে যাওয়া সংখ্যাগুলোও পূরণ করে নিতে পারবেন।

যদি কোনো কারণে এই নামাজে সিজদায়ে সাহু করতে হয়, তাহলে সেই সিজদা ও তার মধ্যকার বৈঠকে তাসবিহ পড়তে হবে না। তাসবিহের সংখ্যা মনে রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না, তবে আঙুল চেপে স্মরণ রাখা যেতে পারে।’ (আবু দাউদ ১২৯৭, ইবনে মাজাহ ১৩৮৭, ইবনে খুজাইমা ১২১৬, বাইহাকি ৪৬৯৫)

কতবার সালাতুত তাসবিহ পড়া উত্তম

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

> যদি সম্ভব হয় প্রতিদিন একবার

> তা না পারলে প্রতি জুমাবারে একবার

> সেটিও সম্ভব না হলে প্রতি মাসে একবার

> আর যদি তাও সম্ভব না হয়, তবে জীবনে অন্তত একবার এই নামাজ আদায় করা উত্তম।

সালাতুত তাসবিহ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত, যার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও তাসবিহ অধিক পরিমাণে পাঠ করা হয়। চার রাকাত এই নামাজে মোট ৩০০ বার তাসবিহ পাঠ করা হয় এবং হাদিস অনুযায়ী এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হওয়ার আশা করা যায়।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়