শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের প্রতি ভালোবাসা ও সেবার কারণে জান্নাতে সম্মান পেয়েছিলেন যিনি

এক গভীর রাতে মহানবী (সা.) স্বপ্নে দেখলেন অভাবনীয় দৃশ্য—তিনি জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাত, যা সব সৌন্দর্যের আধার—যেখানে নদীর পাশে বয়ে চলেছে মধু আর দুধের নহর। এমন এক মনোমুগ্ধকর স্থানে নবীজি (সা.) প্রবেশ করে শুনতে পেলেন পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত। সেই সুমধুর সুর তাঁর হৃদয়কে আরও বিমোহিত করে তুলল।

নবীজি (সা.) অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, ‘কে এই সৌভাগ্যবান ব্যক্তি—যার কোরআন তিলাওয়াত জান্নাতে প্রবেশ করে আমার কানে ভেসে আসছে?’

ফেরেশতারা উত্তর দিলেন, ‘তিনি হলেন আপনার সাহাবি হারেসা বিন নুমান।’

হারেসা বিন নুমান! নামটি শুনে নবীজি (সা.)-এর হৃদয়ে এক গভীর আবেগ জেগে উঠল। তিনি জানতে চাইলেন, ‘কীভাবে সে এমন সম্মান লাভ করল?’

ফেরেশতারা বললেন, ‘তিনি তাঁর মায়ের প্রতি অত্যন্ত সদয় ও বিনয়ী ছিলেন। তিনি তাঁর মায়ের সেবা করতেন, তাঁকে ভালোবাসতেন এবং কোনো দিন তাঁর অবাধ্য হননি।’

নবীজি (সা.)-এর মুখ থেকে যেন আপনা-আপনিই বেরিয়ে এল, ‘এটাই হচ্ছে ইহসান। এটাই হচ্ছে ইহসান।’

একজন মানুষ তাঁর মায়ের প্রতি কতটুকু ভালোবাসা ও দায়িত্ববোধ দেখাতে পারে, তাঁর দৃষ্টান্ত হলেন হারেসা বিন নুমান (রা.)।

তথ্যসূত্র: মুসনাদে আহমাদ ২৫১৮২, সহিহ্ ইবনে হিব্বান: ৭০১৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়