শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন ২১তম রমজান ইতিহাসে স্মরণীয় দিন

২১ রমজান ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিনে ইসলামের ৪র্থ খলিফা হজরত আলি (রা.) শাহাদাত বরণ করেন। আবার এ দিনেই খেলাফত লাভ করেন তারই পুত্র হজরত হাসান (রা.)।

ইতিহাসে এ দিনের স্মরণীয় ঘটনা

রমজানের ২১ তারিখ হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। ২১ রমজান অনেক নবি-রাসুল জন্ম ও মৃত্যু হয়।

২১ রমজান মুসলিম উম্মাহর কাছে যেমনি এক হৃদয় বিদারক ঘটনা আবার অন্য দিকে ইসলামের অনন্য আনন্দের দিন। কারণ এ দিনে হজরত হাসান (রা.) খেলাফত লাভ করেছিলেন।

হজরত হাসান ইবনে আলি (রা.) তার বাবা হজরত আলির (রা.) গুণাবলী বর্ণনাসহ ওঠে এসেছে ২১ রমজানের আরো কিছু তথ্য।

তিনি বলেন, ‘তিনি (হজরত আলি রাদিয়াল্লাহু আনহু) এমন এক রাতে শাহাদাত বরণ করছেন-

> যে রাতে কুরআনুল কারিম নাজিল হয়েছে।

> হজরত ঈসাকে (আ.) আসমানে তুলে নেয়া হয়েছে এবং

> হজরত মুসা (আ.)ও ২১ রমজান মারা যান।

ইসলামের ইতিহাসে ৪০ হিজরির ২১ রমজান এক ঐতিহাসিক দিন। এ দিনেই বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হজরত আলি (রা.) এক আততায়ী (ইবনে মুলযান)-এর তরবারির আঘাতে শাহাদাত বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

  • সর্বশেষ
  • জনপ্রিয়