শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র রমজানে নতুন চাঁদ দেখে যে দোয়া পড়বেন

চাঁদের সঙ্গে আমাদের ভিন্ন ধরনের এক সম্পর্ক। ছেলেবেলায় মায়ের মুখে চাঁদ মামার কবিতা শুনে এর প্রতি ভিন্ন এক টান তৈরি হয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গল্প, কবিতা, উপন্যাসে চাঁদের উপস্থিতি আমাদের আরও আপ্লুত করে।

রমজানে বিভিন্ন দেশে মুসলিমরা যেভাবে শুভেচ্ছা জানানরমজানে বিভিন্ন দেশে মুসলিমরা যেভাবে শুভেচ্ছা জানান, যান্ত্রিক জীবনে আকাশে তাকাবার ফুরসত পাই না অনেকেই, তবে মাঝে মাঝে তাকিয়ে যখন চাঁদের অপরূপ সৌন্দর্য দেখি—মুগ্ধ না হয়ে উপায় থাকে না।

আকাশে তাকিয়ে চাঁদ দেখার মধ্যে অন্য ধরনের এক ভালো লাগা কাজ করে। আর সেটি যদি হয় পবিত্র রমজানের চাঁদ—তাহলে তো কথাই নেই।

মুসলমানদের প্রতিটি বৈধ কাজই নিয়ত শুদ্ধ থাকলে ইবাদতে পরিণত হয়। নতুন চাঁদ দেখাও এর ব্যতিক্রম নয়। রাসুলুল্লাহ (সা.) আকাশে নতুন চাঁদ দেখলে চমৎকার একটি দোয়া পড়তেন—যে দোয়া আমাদের জীবনে শান্তি, নিরাপত্তা এবং আল্লাহর বিশেষ বরকত আহ্বান করে।

সাহাবি তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) নতুন চাঁদ দেখে বলতেন, ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান। ওয়াস্ সালামাতি ওয়াল ইসলাম। রাব্বি ওয়া রাব্বুকাল্লাহু।’

দোয়াটির অর্থ: ‘হে আল্লাহ, এ নতুন চাঁদ নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ,) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (সুনানে তিরমিজি: ৩৪৫১)

  • সর্বশেষ
  • জনপ্রিয়