শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-বাবার কবর জিয়ারতের সঠিক নিয়ম ও দোয়া

মা-বাবার কবরে গেলে শোকাকুল ও অশ্রুসিক্ত হওয়া স্বাভাবিক, এটি নিষিদ্ধ নয়। নবীজি (সা.) নিজেও তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কেঁদেছিলেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একবার নিজের মায়ের কবরে গেলেন। সেখানে তিনি নিজেও কাঁদলেন এবং তার আশপাশে যারা ছিল তাদেরও কাঁদালেন। তারপর বললেন, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহর কাছে অনুমতি চাইলাম। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। তারপর আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম। আমাকে অনুমতি দেওয়া হলো। আপনারা কবর জিয়ারত করুন। কারণ কবর মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। (সহিহ মুসলিম: ৯৭৬)

তবে কবর জিয়ারত করতে গিয়ে শোক প্রকাশ করার জন্য উচ্চৈস্বরে ক্রন্দন ও বিলাপ করা, বুক-গাল চাপড়ানো, শরীরের পোশাক ছেড়া নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে গিয়ে) গাল চাপড়ায়, জামার বুক ছিড়েঁ ফেলে এবং জাহেলি যুগের মতো চিৎকার করে, তারা আমাদের তরিকাভুক্ত নয়। (সহিহ বুখারি: ১২৯৪)

মা-বাবার কবর ‍জিয়ারতের নিয়ম
কবর জিয়ারতের নিয়ম হলো কবরের পাশে দাঁড়িয়ে মাইয়েতের চেহারার দিকে মুখ করে দাঁড়িয়ে সালাম দেওয়া। তারপর মৃতের সওয়াবের উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করা বা দরুদ শরিফ ও বিভিন্ন দোয়া পড়া। হাদিসে যে সব সুরা বা আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে যেমন সুরা ফাতেহা, আয়াতুল কুরসী, সুরা ইখলাস তিলাওয়াত করে মৃতের জন্য সওয়াব পাঠানো যায়।

মৃতের জন্য হাত তুলে দোয়া করতে চাইলে কবরের দিকে ফিরে নয়, বরং কিবলামুখী হয়ে দাঁড়াবে। কবরের দিকে ফিরে হাত তুলে দোয়া করা ঠিক নয়। কেউ চাইলে হাত না তুলে মনে মনেও দোয়া করতে পারে।

মা-বাবার কবর জিয়ারতের দোয়া

মা-বাবার কবর জিয়ারত করতে গেলে প্রথমেই এভাবে সালাম দিন:
السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ

উচ্চারণ: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবূরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি।

অর্থ: হে কবরবাসী, তোমাদের ওপর শান্তি বৰ্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের গুনাহ ক্ষমা করে দিন, (পরকালের যাত্রায়) তোমরা আমাদের আগে গেছ আর আমরাও তোমাদের অনুসরণ করবো। (সুনানে তিরমিজি: ৫৯৬)

বাবা-মায়ের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করে কোরআনে বর্ণিত এই দোয়া পড়ুন:
رَّبِّ ارۡحَمۡهُمَا كَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا
উচ্চারণ: রাব্বির-হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

অর্থ: হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালনপালন করেছেন। (সুরা বনি ইসরাইল: ২৪)

মা-বাবার জন্য ক্ষমা প্রার্থনা করে কোরআনে বর্ণিত এই দোয়া পড়ুন:
رَبَّنَا اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِلۡمُؤۡمِنِیۡنَ یَوۡمَ یَقُوۡمُ الۡحِسَابُ
উচ্চারণ: রাব্বানাগ ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
অর্থ: হে আমাদের রব! হিসাব গ্রহণের দিন আমাকে, আমার মা-বাবাকে আর মুমিনদের ক্ষমা করুন। (সুরা ইবরাহিম: ৪১)

এ ছাড়া নিজের ভাষায়ও তাদের জন্য ক্ষমা ও রহমত চেয়ে দোয়া করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়