শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থতা থেকে মুক্তির জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো বিশেষ দোয়া

অসুস্থ হলে সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা আরও বেশি জরুরি। কারণ প্রকৃত আরোগ্য একমাত্র তার কাছ থেকেই আসে। মানুষ যখন অসুস্থ হয়ে নিজের অসহায়ত্ব বুঝে আল্লাহর কাছে হাত তোলে, তখন আল্লাহ তা শুনেন। কেউ নিজের জন্য দোয়া করলে কিংবা অসুস্থ কারও জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন।

হজরত আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন—

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান নাসি মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আংতা শিফাআন লা ইউগাদিরু সাকামা।’

অর্থ: ‘হে আল্লাহ! তুমি মানুষের রব, রোগ নিরাময়কারী, আরোগ্য দান কর, তুমি আরোগ্য দানকারী। তুমি ব্যতীত আর কেউ আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দাও, যা কোন রোগ অবশিষ্ট রাখে না।’ (বুখারি ৫৭৪২)

এই দোয়ায় মানুষের অসহায়ত্ব প্রকাশ পায়। একই সঙ্গে আল্লাহর সর্বশক্তিমান হওয়ার ঘোষণা আসে। বান্দা স্বীকার করে নেয়, সুস্থতা কেবল তার কাছ থেকেই আসে।

অসুস্থতা কষ্টের হলেও তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। এই পরীক্ষার ভেতরেই লুকিয়ে আছে রহমত। আছে গুনাহ মোচনের সুযোগ। আছে আল্লাহর নৈকট্য লাভের পথ। অসুস্থ হলে হতাশ না হয়ে চিকিৎসা নিতে হবে। ধৈর্য ধরতে হবে। আর আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। কারণ তিনিই সুস্থতা দানকারী। তিনিই আরোগ্য দানকারী। তার দেওয়া আরোগ্য এমন যে, আর কোনো রোগ অবশিষ্ট থাকে না।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়