শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর ক্ষমা পেয়েছিলেন যে নারী

আমাদের নবী করিম (সা.) মানুষের মাঝে দয়ার বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর ওপর মক্কার কাফিররা শত অত্যাচার করার পরও তিনি তাদের ক্ষমা করে দিয়েছিলেন। তিনি ইসলামকে ঘোষণা দিয়েছিলেন শান্তির ধর্ম হিসেবে। তাঁর ঐতিহাসিক বাণী—‘দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন, তিনি তোমাদের দয়া করবেন।’ (আবু দাউদ: ৪৯৪১)

নবীজি (সা.) এই দয়া শুধু মানুষের প্রতিই দেখাননি, প্রাণিকুলের প্রতিও তিনি ছিলেন সদয়। এক সাহাবি বর্ণনা করেন, আমরা এক সফরে ছিলাম। নবী করিম (সা.) সাময়িকভাবে দূরে গেলে আমরা একটি পাখি ও তার দুটি ছানা ধরে ফেলি। মা পাখিটি আমাদের ওপর চক্কর দিয়ে ডানা ঝাপটে কষ্ট প্রকাশ করছিল। নবীজি (সা.) ফিরে এসে বললেন, ‘কে এই পাখিটিকে কষ্ট দিয়েছে? তার ছানাগুলো ফিরিয়ে দাও।’ (সুনানে আবু দাউদ)

প্রাণীদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য নবীজি (সা.) সবাইকে সাবধান করে দিয়ে বলেন, ‘যে ব্যক্তি কোনো চড়ুইকে অযথা হত্যা করল, সেই চড়ুই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উঁচু স্বরে ফরিয়াদ করে বলবে—হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে অযথা হত্যা করেছিল।’ (সুনানে নাসায়ি: ৪৪৪৭)

অন্য হাদিসে নবীজি (সা.) বলেন, যে কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তাকে বিচারের মুখোমুখি করবেন। (সুনানে নাসায়ি)

কুকুর পাহারা ও শিকারে উপকারী প্রাণী। কোরআনের সুরা কাহাফে বর্ণিত হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাসী কিছু যুবক যখন নিপীড়ন থেকে পালিয়ে গুহায় আশ্রয় নেয়, তাদের সঙ্গী ছিল একটি কুকুর। তবে বিনা প্রয়োজনে কুকুর নিজ ঘরে পুষতে নিরুৎসাহিত করেছে ইসলাম। কিন্তু তাকে কোনোভাবেই নির্যাতনের অনুমতি দেয়নি। বরং এসব অবলা প্রাণীকে খাবার দেওয়ার মধ্যে রয়েছে অনেক সওয়াব। রয়েছে ক্ষমার ঘোষণা।

আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেওয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। পানির পিপাসা তাকে মুমূর্ষু করে দিয়েছিল। তখন সেই নারী তার মোজা খুলে তার ওড়নার সঙ্গে বাঁধল। অতঃপর সে কূপ থেকে পানি তুলল (এবং কুকুরটিকে পানি পান করাল) এ কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো।’ (সহিহ বুখারি: ৩৩২১)

অন্য এক হাদিসে প্রাণীকে কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য এক নারীকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হয়েছে মর্মে বর্ণিত হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘এক নারীকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। সে অবস্থায় বিড়ালটি মরে যায়। মহিলাটি ওই কারণে জাহান্নামে গেল। কেননা সে বিড়ালটিকে খানাপিনা কিছুই করায়নি এবং ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে।’ (সহিহ বুখারি ৩৪৮২)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়