শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবজাতির শেষ অধ্যায়: কিয়ামতের দশ নিদর্শন সম্পর্কে নবীজির সতর্কবার্তা

আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে তাদের ব্যক্তিগত স্বাধীন ইচ্ছাধিকারের ওপর ছেড়ে দিয়েছেন—যা খুশি তা-ই করার অধিকার যেন তাদের করায়ত্ত। এই ক্ষণস্থায়ী জীবনে কোনো কিছুর ওপর আপাতদৃষ্টিতে কোনো বাধা বা রাশ টানার কেউ নেই। কিন্তু এই সবকিছুর সমাপ্তি ঘটবে কিয়ামতের মাধ্যমে।

কিয়ামতের সংবাদ সব যুগেই নবী-রাসুলগণ তাঁদের উম্মতকে জানিয়ে গেছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-ও কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত, কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?’ (সুরা মুহাম্মাদ: ১৮)

নবীজি (সা.) কিয়ামত সংঘটিত হওয়ার ঠিক আগমুহূর্তের বেশ কিছু ভয়াবহ আলামতের কথা বলেছেন। এই আলামতগুলোর মধ্যে অন্যতম ও চূড়ান্ত ভয়াবহ হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কিয়ামতের প্রায় ৪০ দিন আগে পৃথিবীতে আবির্ভূত হবে এবং মানুষকে বিভ্রান্ত ও বিপথগামী করতে সব ধরনের কৌশল অবলম্বন করবে।

সহিহ মুসলিমে হুজাইফা (রা.) সূত্রে বর্ণিত, একদিন রাসুল (সা.) তাঁদের কাছে এলেন—তখন তাঁরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন। নবী (সা.) বললেন, যত দিন তোমরা ১০টি আলামত না দেখো, তত দিন কিয়ামত হবে না। সেই ১০টি আলামত হলো: ১. ধোঁয়া (দুখান)। ২. দাজ্জালের আগমন। ৩. ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক প্রাণীর আগমন। ৪. পশ্চিম আকাশে সূর্যোদয়। ৫. ইসা ইবনে মারইয়াম (আ.)-এর আগমন। ৬. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব। ৭. পূর্বে ভূমিধস। ৮. পশ্চিমে ভূমিধস। ৯. আরব উপদ্বীপে ভূমিধস। ১০. সর্বশেষে ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে সব মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়