শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের লটারিতে একসঙ্গে তিন ভাই-বোনের নাম, লুটিয়ে পড়লেন সিজদায় (ভিডিও)

জীবনে একবার হলেও পবিত্র হজ পালন করা প্রতিটি মুসলমানেরই স্বপ্ন। আর সেই স্বপ্ন যদি পরিবারের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে পূরণ হয়, তবে তার আনন্দের কোনো সীমা থাকে না।

এমনই এক বিরল ও আবেগঘন ঘটনা ঘটেছে মিশরে— যেখানে একই পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজের লটারি জিতে আনন্দে সেজদায় লুটিয়ে পড়েছেন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দ্য ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়- উত্তর-পূর্ব আফ্রিকার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র মিশরে ২০২৬ সালের হজের জন্য অনুষ্ঠিত লটারিতে এক পরিবারের তিন ভাইবোনের নাম একসঙ্গে উঠে আসে। এ ঘটনাকে অনেকেই ‘অলৌকিক সৌভাগ্য’ বলে উল্লেখ করেছেন।

জানা যায়, লটারির সরাসরি ড্র অনুষ্ঠানের সময় প্রথমে বড় বোনের নাম ঘোষণা করা হয়। নাম শোনার পর বড় ভাই আনন্দ ও আবেগে সেজদায় লুটিয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তেই ঘোষক পরবর্তী নাম হিসেবে ওই বড় ভাইয়ের নাম উচ্চারণ করেন। 

উপস্থিত সবার বিস্ময় তখনো কাটেনি, এরই মধ্যে ঘোষক তৃতীয় ভাইবোন— ছোট বোনের নামও ঘোষণা করেন। একে একে তিন ভাইবোনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়; পরিবার ও দর্শক সবাই আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

দ্য ইসলামিক ইনফরমেশন আরও জানায়, মিশরের হজ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটারাইজড লটারির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে লাখো আবেদনকারীর মধ্যে সীমিত সংখ্যক হজ কোটা বরাদ্দ করা হয়।

স্থানীয়ভাবে আয়োজিত ওই লটারির এই আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘একসঙ্গে তিন ভাইবোনের নাম ওঠা সত্যিই আল্লাহর বিশেষ অনুগ্রহ।’

প্রতিবেদন অনুযায়ী, তিন সহোদর আগামী বছর প্রায় ৫০ হাজার মিশরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র হজ পালন করবেন। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়