শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে তার যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা চলার সময় এ ধরনের ভোট দেওয়া ঠিক হয়নি।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের পাশাপাশি চার রিপাবলিকান সদস্যও এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, তারা শুধু লোক দেখানো রাজনীতি করছেন এবং তাদের এ কাজের জন্য লজ্জিত হওয়া উচিত।

ট্রাম্প আরও অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা জাতীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তার মতে, ইরানের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে এমন সিদ্ধান্ত প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তিনি ইতিবাচক ফলাফলের আশাবাদী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়