শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার ১৫ প্রতিষ্ঠানে ৪ দিনের কর্মসপ্তাহ, মিলল ইতিবাচক ফল

অস্ট্রেলিয়ার ১৫টি প্রতিষ্ঠান ৪ দিনের কর্মসপ্তাহ চালু করে ইতিবাচক ফল পেয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিই পরীক্ষামূলক সময় শেষে এই ব্যবস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, কোনো প্রতিষ্ঠানই উৎপাদনশীলতা কমে যাওয়ার অভিযোগ করেনি।

উৎপাদনশীলতায় পড়েনি নেতিবাচক প্রভাব

গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস কমিউনিকেশনস-এ। এতে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে চার দিনের কর্মসপ্তাহ চালু করা বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়।

গবেষণায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ‘১০০: ৮০: ১০০’ মডেল অনুসরণ করে। অর্থাৎ কর্মীরা আগের মতোই শতভাগ বেতন পান, কিন্তু কাজ করেন আগের সময়ের ৮০ শতাংশ। এর বিনিময়ে প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করে আগের সমপরিমাণ উৎপাদনশীলতা।

গবেষকেরা জানান, প্রতিষ্ঠানগুলোর বড় একটি অংশ চার দিনের কর্মসপ্তাহে যাওয়ার মূল কারণ হিসেবে কর্মীদের মানসিক চাপ ও বার্নআউট কমানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। ১৫টির মধ্যে ৬টি প্রতিষ্ঠান জানায়, কর্মীদের সুস্থতা ও কাজ—জীবনের ভারসাম্য নিশ্চিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

কর্মীদের বার্নআউট কমানো ছিল মূল লক্ষ্য

অস্ট্রেলিয়ার মানসিক স্বাস্থ্য সংস্থা বিয়ন্ড ব্লুর ২০২৫ সালের এক জরিপ অনুযায়ী, দেশটির প্রতি দুজন কর্মীর একজন বার্নআউটের ঝুঁকিতে আছেন। তরুণ কর্মী ও অভিভাবকদের মধ্যে এই সমস্যা আরও বেশি।

গবেষণায় অংশ নেওয়া এক স্বাস্থ্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কর্মীদের অতিরিক্ত ছুটি নেওয়া, অসুস্থতার কারণে অনুপস্থিতি ও মানসিক ক্লান্তি কমানোই ছিল তাদের সাফল্যের প্রধান সূচক।

ছোট ও মাঝারি—উভয় ধরনের প্রতিষ্ঠানেই মিলেছে ইতিবাচক ফল

গবেষণায় দেখা যায়, অংশ নেওয়া ছয়টি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বেড়েছে বলে জানিয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো বলেছে, উৎপাদনশীলতা অন্তত আগের মতোই রয়েছে। উৎপাদনশীলতা মূল্যায়নে প্রতিষ্ঠানগুলো রাজস্ব, মুনাফা, সময়মতো প্রকল্প সম্পন্ন করা এবং গ্রাহক সন্তুষ্টির মতো সূচক ব্যবহার করেছে।

তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই গবেষণার পরিধি এখনো ছোট। কারণ, অস্ট্রেলিয়ায় চার দিনের কর্মসপ্তাহের এই মডেল এখনো তুলনামূলক নতুন। এ ছাড়া যাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাঁদের অনেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, ফলে মতামতে কিছুটা পক্ষপাত থাকার আশঙ্কাও রয়েছে।

তথ্যসূত্র: দ্য কনভারসেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়